দেশের চারটি জেলায় আনসার-ভিডিপি'র বার্ষিক সমাবেশ অনুষ্ঠিত

দেশের চারটি জেলায় আনসার-ভিডিপি'র বার্ষিক সমাবেশ অনুষ্ঠিত
ছবি: এম এ খালেক খান

দৈনিক বিজয় নিউজ প্রতিনিধিঃ

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর তৃর্ণমূল সদস্যদের পেশাগত দক্ষতা উন্নয়ন, সতেজকরণ ও তাদের মনোবল বৃদ্ধির লক্ষ্যে সারা দেশব্যাপি বার্ষিক জেলা সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। চলমান জেলা সমাবেশের ধারাবাহিকতায় ২২ ফেব্রুয়ারি সারাদেশে একযোগে চারটি জেলার বার্ষিক জেলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সংগঠন কর্তৃক ব্যাপক উৎসাহ, উদ্দীপনা ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এ চারটি জেলায় একযোগে বার্ষিক জেলা সমাবেশ-২০২৫ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর খুলনা রেঞ্জ কমান্ডার উপমহাপরিচালক মোঃ নূরুল হাসান ফরিদী, বিএএম মাগুড়া জেলায় অনুষ্টিত জেলা সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে সংগঠন, কর্মকর্তা ও সদস্যদের করনীয় সম্পর্কে নানা দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন। সংগঠনের রাজশাহী রেঞ্জ পরিচালক আশীষ কুমার ভট্টাচার্য, বিভিএমএস বগুড়া জেলা আনসার-ভিডিপি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন। আনসার-ভিডিপি'র রংপুর রেঞ্জ পরিচালক মোঃ আব্দুস সামাদ, বিভিএমএস নীলফামারী জেলা সমাবেশে প্রধান অতিথির হিসাবে উপস্থিত থেকে সদস্যদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন। সংগঠনের কুমিল্লা রেঞ্জ পরিচালক মোহাঃ মাহবুবুর রহমান, পিএএমএস, পিভিএমএস ফেনী জেলায় অনুষ্ঠিতব্য জেলা সমাবেশে প্রধান অতিথির আসন অলংকৃত করে নানা দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন। দেশের এ সকল আনসার- ভিডিপি'র বার্ষিক জেলা সমাবেশে আনসার-ভিডিপি সংগঠনের অন্যান্য কর্মকর্তা, সদস্য, বিভিন্ন দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীগণ আমন্ত্রিত অতিথি হিসেবে অংশ গ্রহণ করেন। সমাবেশগুলোতে বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়ানো, বৃক্ষরোপণ, মতবিনিময় সভা, ভিডিপি সদস্যদের মাঝে সাইকেল বিতরণের পাশাপাশি ভাল কাজের স্বীকৃতি স্বরূপ পুরস্কার বিতরণী, ভাতা বিতরণ, প্রীতিভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জেলা সমাবেশে প্রধান অতিথিরা আনসার-ভিডিপি সদস্য ও উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন, দেশের আর্থ-সামাজিক উন্নয়ন ও জননিরাপত্তায় সকলকে এক হয়ে কাজ করতে হবে। নতুন বাংলাদেশ বিনির্মাণে এই বাহিনীর সদস্যদের ভূমিকা অনস্বীকার্য। তাই এই বাহিনীকে আরোও গতিশীল, বেগবান ও আধুনিকায়ন করতে বর্তমান সরকার নানা পদক্ষেপ গ্রহণ করেছে। দ্রুতই এই বাহিনী যুগোপযোগী একটি বাহিনীতে পরিণত হবে বলে জানান প্রধান অতিথিরা। প্রতিটি জেলা সমাবেশ তৃর্ণমূলের সদস্যা-সদস্য, ইউনিয়ন দলনেতা, দলনেত্রী, টিআই পুরুষ, মহিলা, উপজেলা আনসার কোম্পানির সদস্য, প্রশাসনের কর্মকর্তা, আমন্ত্রিত অতিথি, গন্যমান্য ব্যক্তিবর্গ, নানা শ্রেণির মানুষ ও মিডিয়া কর্মী উপস্থিত ছিলেন।

দৈনিক বিজয় নিউজ/ এম এ খালেক খান