জবির নওগাঁ জেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি নাফিজ সম্পাদক ফরহাদ

জবির নওগাঁ জেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি নাফিজ সম্পাদক ফরহাদ
ছবিঃ মোঃ রমজান হোসেন

দৈনিক বিজয় নিউজ নওগাঁ প্রতিনিধিঃ

জবিতে নওগাঁ জেলা ছাত্রকল্যাণ পরিষদের কমিটি গঠিত হয়েছে। রবিবার (২৫ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে আগামী এক বছরের জন্য নওগাঁ জেলা ছাত্র কল্যাণ পরিষদ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়।

কমিটিতে সভাপতি পদে নির্বাচিত হলেন জবির রসায়ন বিভাগের ফাহমিদ নাফিজ এবং সাধারন সম্পাদক পরিসংখ্যান বিভাগের আবু ফরহাদ।এছাড়াও সহ-সভাপতি হলেন আব্দুল্লাহ আল মোমিন এবং যুগ্ন-সাধারন সম্পাদক ইমরুল কায়েস মুন্নাহ।

বিগত কমিটির সভাপতি ও সাধারন সম্পাদকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে আগামী ৩০ দিনের মধ্যে পূনাঙ্গ কমিটি প্রদানের কথাও উল্লেখ রয়েছে।

এসময় উপস্থিত ছিলেন আধুনিক ভাষা বিভাগের চেয়ারম্যান মুনতাসীর হাসান ও সাবেক সভাপতি হাবিবুর রহমান । উপদেষ্টাগণ বলেন নতুন নেতৃত্বে যারা এসেছেন তাদের হাতেই সফল ভাবে এগিয়ে যাবে জবি নওগাঁ জেলা ছাত্রকল্যাণ পরিষদ।

সদ্য দায়িত্বপ্রাপ্ত সভাপতি ফাহমিদ নাফিজ বলেন,‘আমি কৃতজ্ঞতা স্বীকার করছি, আমার উপর আস্থা রাখার জন্য। আমি আমার দায়িত্ব পালনে সর্বাত্মক চেষ্টা করব।ক্যাম্পাসে নওগাঁ জেলার মর্যাদা অক্ষুন্ন রাখব। সামনে আমরা ইফতার মাহফিল সহ ক্যারিয়ার প্রোগ্রাম হাতে নিয়ে আমাদের যাত্রা শুরু করব ইনশাআল্লাহ।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ রমজান হোসেন