নওগাঁর মহাদেবপুর উপজেলার ভীমপুর আলু ষ্টোরের পাশ্ববর্তী ট্রাক খাদে পড়ে চালক ও হেলপার নিহত

নওগাঁর মহাদেবপুর উপজেলার ভীমপুর আলু ষ্টোরের পাশ্ববর্তী    ট্রাক খাদে পড়ে চালক ও হেলপার নিহত
ছবিঃউজ্জ্বল কুমার সরকার

দৈনিক বিজয় নিউজ নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর মহাদেবপুর উপজেলার ১০ নং ভীমপুর ইউনিয়নের জলিল আলু ক্লোল্ডষ্টোর এলাকায় এই ট্রাক দুর্ঘটনা ঘটে।  খরবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পরে চালক ও সহকারী নিহত হয়েছে। আজ মঙ্গলবার ভোর পাঁচটার দিকে নওগাঁ–রাজশাহী মহাসড়কের মহাদেবপুর উপজেলার রানীপুকুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, নিহত ট্রাক চালকের নাম সুমন আলী। তার বাড়ি গাইবান্ধা জেলায়। আর সহকারীর পরিচয় জানা যায়নি।মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসমত আলী জানান, নওগাঁ থেকে রাজশাহীগামী খরবোঝায় একটি ট্রাক এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে  গাছের সঙ্গে ধাক্কা লেগে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ট্রাকের চালক ও হেলপার নিহত হন।খবর পেয়ে পুলিশ দুটি মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলছে বলে জানান ওসি হাসমত আলী জানান

দৈনিক বিজয় নিউজ/ উজ্জ্বল কুমার সরকার