গাইবান্ধার সাঘাটায় যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচি নির্ধারণ বিষয়ক প্রস্তুতি সভা অনুষ্ঠিত

গাইবান্ধার সাঘাটায় যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচি নির্ধারণ বিষয়ক প্রস্তুতি সভা অনুষ্ঠিত
ছবি: সাজাদুর রহমান সাজু

দৈনিক বিজয় নিউজ গাইবান্ধা প্রতিনিধিঃ

গাইবান্ধার সাঘাটা উপজেলা জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা বৃহস্পতিবার বোনারপাড়ায় দলীয় কার্যালয় অনুষ্ঠিত হয়েছে। উপজেলা যুবদলের আহ্বায়ক আহমেদ কবির শাহিনের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুুতি সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সংগ্রামী আহবায়ক কারা নির্যাতিত জননেতা আলহাজ্ব মোহাম্মদ আলী,গাইবান্ধা জেলা বিএনপির সম্মানিত উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক অ্যাডভোকেট নাজেমুল ইসলাম প্রধান নয়ন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাক আহমেদ মিলন, উপজেলা যুবদলের সদস্য সচিব মামুন কাদের সুমন, নুরুজ্জামান সরদার, নুরুজ্জামান টিটু, আলমগীর হোসেন, সাদেকুর রহমান, আনিসুর রহমান, জাহাঙ্গীর মাহমুদ জুয়েল, ইখতিয়ার আহমেদ সুজন, শামীম হোসেন মন্ডল, মাকসুদ, মোখলেসুর রহমান মুকুল প্রমুখ নেতৃবৃন্দ।

দৈনিক বিজয় নিউজ/ সাজাদুর রহমান সাজু