‘বাড্ডার ইউনাইটেড হসপিটাল বন্ধ যা বলছে কর্তৃপক্ষ’

‘বাড্ডার ইউনাইটেড হসপিটাল বন্ধ যা বলছে কর্তৃপক্ষ’
ছবি: সংগৃহিত (ইউনাইটেড গ্রুপ ওয়েবসাইট)

দৈনিক বিজয় নিউজ প্রতিনিধী:

খতনার জন্য অজ্ঞান করার পর এক শিশুর মৃত্যুর ঘটনায় রাজধানীর সাতারকুলের ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালের স্বাস্থ্যসেবা কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ইউনাইটেড মেডিকেল হাসপাতালটিতে আয়ান আহমেদ নামে এক শিশুর মৃত্যুর পর তার বাবার অভিযোগের প্রেক্ষিতে অধিদপ্তরের কর্মকর্তারা গত ১০ই জানুয়ারি মেডিকেল কলেজ হাসপাতালটি পরিদর্শন করেন। সেখানে গিয়ে দেখা যায়, নিবন্ধন ছাড়াই এতদিন চলছিলো প্রতিষ্ঠানটি। এমন কী এই নামে কখনো নিবন্ধনের আবেদনও করা হয় নি। তাদের রিপোর্ট অনুযায়ী গতকাল রোববার হাসপাতালটি বন্ধ ঘোষণা করে স্বাস্থ্য অধিদপ্তর।

তবে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, যথাযথ নিয়ম মেনে মুল প্রতিষ্ঠান ইউনাইটেড হেলথকেয়ার সার্ভিসেস লিমিটেড নামে নিবন্ধন আবেদন করা হয়েছিলো। যেটি বর্তমানে প্রক্রিয়াধীন। আর মেডিকেল কলেজ চালুর পরই সেখানে চিকিৎসা সেবা দেয়া শুরু হয়েছিল।

দৈনিক বিজয় নিউজ/ই