চিরিরবন্দরে শারদীয় দুর্গাপূজা উৎপাদন উপলক্ষে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও প্রাসঙ্গিক বিষয়ে বিশেষ আলোচনা অনুষ্ঠিত হয়।

চিরিরবন্দরে শারদীয় দুর্গাপূজা উৎপাদন উপলক্ষে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও প্রাসঙ্গিক বিষয়ে বিশেষ আলোচনা অনুষ্ঠিত হয়।
ছবিঃ মোঃ আতিউর রহমান

দৈনিক বিজয় নিউজ দিনাজপুর প্রতিনিধিঃ

গতকাল ১৮-০৯-২০২৪ ইং বুধবার চিরিরবন্দর উপজেলা হলরুম চত্বরে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও প্রাসঙ্গিক বিষয়ে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। চিরিরবন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.কে.এম শরীফুল হকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন চিরিরবন্দর উপজেলা ওসি আবু হাসনাত খান।আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী সহকারী পরিচালক (রংপুর দিনাজপুর অন্ঞল)ও সাবেক উপজেলা চেয়ারম্যান জনাব আফতাব উদ্দিন মোল্লা তিনি বলেন,"বাংলাদেশ জামায়াত ইসলাম ও মুসলমানদের কাছে অন্যধর্মের মানুষেরা আমানত। যার উদাহরণ মাদ্রাসার ছাত্ররা, যা বিশ্ববাসী দেখেছে। আরও উপস্থিত ছিলেন-সাবেক সাংসদ (চিরিরবন্দর খানসামা -৪) জনাব মোঃআক্তারুজ্জামান মিয়া, তিনি বলেন "এই এলাকায় নজীর নেই যে হিন্দুদের ধর্মীয় উপাসনালয় হামলা হয়েছে। উপজেলা কর্মকর্তা ও ওসি মহোদয় প্রশাসনিক সর্বোচ্চ সাপোর্ট প্রদানের প্রতিশ্রুতি ব্যক্ত করেন। শারদীয় দুর্গাপূজার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সভায় বক্তব্য রাখেন পূজা উদযাপন পরিষদের নেতারা। আরো উপস্থিত ছিলেন চিরিরবন্দর উপজেলার বিভিন্ন রাজনৈতিকওপূজা উৎযাপন কমিটির নেতৃবৃন্দ।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ আতিউর রহমান