মোঃসাদেকুল ইসলাম গত তিনদিন থেকে নিখোঁজ

মোঃসাদেকুল ইসলাম গত তিনদিন থেকে নিখোঁজ
ছবিঃ মোঃ আতিউর রহমান

দৈনিক বিজয় নিউজ দিনাজপুর প্রতিনিধিঃ

দিনাজপুর জেলা চিরিরবন্দর উপজেলার ১নং নশরতপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড বালাপাড়া নিবাসী আব্দুল মালেকের ছেলে সাদিকুল ইসলাম (২৬) নিখোঁজ! জানা গেছে, গত ১৫ই সেপ্টেম্বর রোজ সোমবার সকাল ৯ঘটিকায় বাসা থেকে বের হয়ে গেলে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছেনা৷ তার পিতা. মো. আব্দুল মালেক বলেন, আমার ছেলেটা হঠাৎ বাসা থেকে বের হওয়ার পর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না ৷ নিখোঁজ সাদিকুল ইসলাম অনার্স বর্ষের ফাইনাল ইয়ারের ছাত্র ৷ তার বাবা পেশায় একজন তাঁত শিল্পের কারিগর ৷ সে নিজেও তার বাবার কাজে নিয়োজিত ছিল ৷ এই বিষয়ে:১নং নশরতপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মেম্বার ফরহাদ হোসেন বলেন, বিষয়টি আমিও শুনেছি কিন্তু ছেলে তো অনেক ভালো ছিল কেন খুঁজে পাওয়া যাচ্ছে না তাকে না পাওয়া পর্যন্ত বলা যাচ্ছে না ৷

দৈনিক বিজয় নিউজ/ মোঃ আতিউর রহমান