গণপরিবহনের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে দেশব্যাপী দুই দিনের

গণপরিবহনে ভাড়া বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভের ডাক বিএনপির

গণপরিবহনের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে দেশব্যাপী দুই দিনের

গণপরিবহনের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে দেশব্যাপী দুই দিনের বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে বিএনপি। আগামী ১০ এবং ১২ নভেম্বর এই কর্মসূচি পালন করবে দলটি।

সোমবার (৮ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির যৌথভাবে আয়োজিত মানববন্ধন থেকে এ কর্মসূচির ঘোষণা দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ‘জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও বাসভাড়া বৃদ্ধির প্রতিবাদে আগামী ১০ নভেম্বর ঢাকা মহানগর ব্যতীত সারা দেশের মহানগরগুলোতে এবং ১২ নভেম্বর জেলা শহরগুলোতে এই বিক্ষোভ অনুষ্ঠিত হবে।’

দৈনিক বিজয় নিউজ/ডব্লিউবি