রাজশাহীতে ৬৬ হাজার ৩৯৫ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্য, উদ্বোধন করলেন সিটি প্রশাসক
দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধিঃ
শিশুদের অপুষ্টি প্রতিরোধ, দৃষ্টিশক্তি সুরক্ষা এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে রাজশাহী নগরীতে শুরু হয়েছে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন। রবিবার (২৮ জুন) সকালে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর মাধ্যমে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন। সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলা এই ক্যাম্পেইনে রাজশাহী সিটি করপোরেশনের ৩০টি ওয়ার্ডের ৩৮৪টি কেন্দ্রে একযোগে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। এবারের কর্মসূচিতে ৬ থেকে ১১ মাস বয়সী ৯ হাজার ১১৩ জন শিশুকে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৫৭ হাজার ২৮২ জন শিশুকে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। সব মিলিয়ে নগরীর ৬৬ হাজার ৩৯৫ জন শিশুকে এই ক্যাম্পেইনের আওতায় আনার পরিকল্পনা নেওয়া হয়েছে।
কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের জন্য রাজশাহী সিটি করপোরেশনের স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি ৭৬৮ জন স্বেচ্ছাসেবী মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন। তারা প্রতিটি কেন্দ্রে শিশুদের নিরাপদ ও সুষ্ঠুভাবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর কার্যক্রম পরিচালনা করছেন। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, ভিটামিন ‘এ’ শিশুর দৃষ্টিশক্তি রক্ষা, স্বাভাবিক শারীরিক বৃদ্ধি নিশ্চিত করা এবং বিভিন্ন সংক্রামক রোগের বিরুদ্ধে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই নির্ধারিত বয়সের সব শিশুকে নিকটস্থ কেন্দ্রে নিয়ে গিয়ে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানানো হয়েছে। জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের মাধ্যমে রাজশাহী নগরীর প্রতিটি যোগ্য শিশুর কাছে এই গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট
দৈনিক বিজয় নিউজ / মোঃ রাজিব খাঁন