পাবনা জেলা আইনজীবী সমিতির আয়োজনে ও সিনিয়র অ্যাডভোকেট আকির শিকদার পান্নার সহযোগীতায় আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

পাবনা জেলা আইনজীবী সমিতির আয়োজনে ও সিনিয়র অ্যাডভোকেট আকির শিকদার পান্নার সহযোগীতায় আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
ছবিঃ এস এম এম আকাশ

 দৈনিক বিজয় নিউজ পাবনা প্রতিনিধিঃ

ঐতিহ্যবাহী পাবনা জেলা আইনজীবী সমিতির আয়োজনে ও বিজ্ঞ সিনিয়র অ্যাডভোকেট মোঃ আকির হোসেন শিকদার পান্নার আর্থিক পৃষ্ঠপোষকতায় বৃহস্পতিবার (২৫ শে জুন ২০২৬) বিকোল চার ঘটিকার সময় চলতি বিশ্বকাপ ফুটবল টুনামেন্ট উপলক্ষে আর্জেন্টিনা বনাম ব্রাজিল সমর্থক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয় পাবনা পুলিশ লাইন মাঠে।

আর্জেন্টিনা বনাম ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধন করেন বিজ্ঞ সিনিয়র অ্যাডভোকেট আলহাজ্ব মির্জা আজিজুর রহমান মির্জ আজিজ। সঙ্গে উপস্থিত ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিজ্ঞ পিপি বিজ্ঞ সিনিয়র অ্যাডভোকেট নাজমুল হাসান শাহীন, বিজ্ঞ সিনিয়র অ্যাডভোকেট এস এম শহিদুল ইসলাম বিশ্বাস রঞ্জু, বিজ্ঞ সিনিয়র অ্যাডভোকেট আমিনুল ইসলাম পটল, বিজ্ঞ সিনিয়র অ্যাডভোকেট ইতি হোসেন স্বপ্না, বিজ্ঞ সিনিয়র অ্যাডভোকেট সাজ্জাদ ইকবাল হোসেন লিটন।

আর্জেন্টিনা বনাম ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচে আর্জেন্টিনা দলের সাপোর্টার গ্রুপ থেকে বিজ্ঞ অ্যাডভোকেট মোঃ সাখাওয়াত হোসেন সোহেল ও ব্রাজিল সমর্থক দল থেকে বিজ্ঞ অ্যাডভোকেট মোঃ মাহবুবুর রহমান রিটন। ধারা ভাষ্য ছিলেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ও বিজ্ঞ সিনিয়র অ্যাডভোকেট মোঃ আব্দুল হান্নান শেলী, বিজ্ঞ সিনিয়র অ্যাডভোকেট মোসফেকা জাহান কনিকা, এপিপি বিজ্ঞ অ্যাডভোকেট আজিজা তামান্না স্বর্ণা। আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থক দলের মধ্যে অনুষ্ঠিত প্রীতি ফুটবল ম্যাচের আর্থিক পৃষ্ঠপোষকতা দান করেন বিজ্ঞ সিনিয়র অ্যাডভোকেট মোঃ আকির হোসেন শিকদার পান্না। সার্বিক দিক নিদের্শনায় ছিলেন পাবনা জেলা আইনজীবী সমিতির সুযোগে সাধারণ সম্পাদক বিজ্ঞ সিনিয়র অ্যাডভোকেট মলয় কুমার দাস রায়।

উভয় দলের সমর্থকদের মধ্যে অনুষ্ঠিত প্রীতি ফুটবল ম্যাচে আর্জেন্টিনা সমর্থক দল ৬ গোল করে ও ব্রাজিল সমর্থক দল ৩ হোল করে। আর্জেন্টিনা দলের সাপোর্টারদের মধ্যে বিজ্ঞ অ্যাডভোকেট আশিকুজ্জামান আলীম ২টা গোল করেন, অন্যরা ৪টা গোল করেন। ও ব্রাজিল সমর্থক দলের সাপোর্টাররা ৪টা গোল করেন। আর্জেন্টিনা দলের সাপোর্টারদের মধ্যে দুই জন লাল কার্ড পেয়ে মাঠ থেকে বহিষ্কার হওয়ার পর ব্রাজিল সমর্থক দল ২টি গোল করার সুযোগ পায়।

আর্জেন্টিনা বনাম ব্রাজিল সমর্থক প্রীতি ফুটবল ম্যাচ পরিচলনা করেন জেলা ক্রীড়া সংস্থা থেকে আগত তিনজন পরিচালককে অভিনন্দন ও ধন্যবাদ জ্ঞাপন করেন। পাবনা জেলা পুলিশ সুপার ছুফী উল্লাহ কে অভিনন্দন জানান পাবনা জেলা বার সমিতির সুযোগ্য সাধারণ সম্পাদক বিজ্ঞ অ্যাডভোকেট মলয় কুমার দাস রায়। আর্জেন্টিনা বনাম ব্রাজিল সমর্থক দলের মধ্যে অনুষ্ঠিত প্রীতি ফুটবল ম্যাচ প্রসঙ্গে বিশিষ্ট কবি কলামিস্ট, গীতিকার-মানবাধিকার কর্মী, পাবনা অ্যাডভোকেট বার সমিতির সদস্য অ্যাডভোকেট এস এম মনিরুজ্জামান আকাশ বলেন যে, খেলাধুলায় শরীর মন উভয়ই সতেজ হয়। ঐতিহ্যবাহী পাবনা জেলা আইনজীবী সমিতির সদস্য কার্যক্রম খুবই সৃজনশীল। আইনজীবীদের স্বতঃস্ফূর্ত অংশ গ্রহণ প্রীতি ফুটবল খেলাকে আরো বর্ণিল করে তোলে ও
অর্থবহ করে তোলো। প্রতি বছরই বিগত দিনের ধারা বাহিকতায় বিভিন্ন প্রকার খেলাধুলার আয়েজন যেনো অব্যাহত থাকে। প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠানের আয়োজক, পৃষ্ঠপোষক সহ সকল খেলোয়াড়দের ধন্যবাদ জানান।

দৈনিক বিজয় নিউজ/ এস এম এম আকাশ