রাজশাহী রেঞ্জ ডিআইজির পাবনায় বার্ষিক পরিদর্শন, জনবান্ধব পুলিশিং জোরদারের নির্দেশনা

রাজশাহী রেঞ্জ ডিআইজির পাবনায় বার্ষিক পরিদর্শন, জনবান্ধব পুলিশিং জোরদারের নির্দেশনা
ছবিঃ এম এ খালেক খান

দৈনিক বিজয় নিউজ প্রতিনিধি:

বাংলাদেশ পুলিশের রাজশাহী রেঞ্জের, রেঞ্জ ডিআইজি মোঃ শাহজাহান পিএইচডি পাবনা জেলার গোয়েন্দা শাখা (ডিএসবি), ঈশ্বরদী সার্কেল অফিস ও ঈশ্বরদী থানার বার্ষিক কার্যক্রম পরিদর্শন করেছেন। মঙ্গলবার ২৩ জুন তিনি এ কার্যক্রম পরিদর্শন করেন। পরিদর্শন কালে তিনি সকল ইউনিটগুলোর প্রশাসনিক কার্যক্রম, গুরুত্বপূর্ণ রেকর্ডপত্র সংরক্ষণ ব্যবস্থা, মামলা তদন্তের অগ্রগতি, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, জনসেবা কার্যক্রম এবং পেশাগত মানোন্নয়ন সংক্রান্ত বিভিন্ন বিষয় বিস্তারিত ভাবে পর্যালোচনা করেন। এ সময় তিনি দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদ'র প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন এবং পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন।পরিদর্শনের সময় পাবনা জেলার পুলিশ সুপার মোঃ ছুফি উল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রেজিনুর রহমানসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বার্ষিক পরিদর্শন শেষে ডিআইজি মোঃ শাহজাহান সকল ইউনিটের সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন। তিনি পুলিশের পেশাদারিত্ব, জবাবদিহিতা ও সেবার মান আরও উন্নত করার উপর গুরুত্বারোপ করে জনবান্ধব পুলিশিং কার্যক্রমকে আরও বেগবান করার নির্দেশনা দেন। তিনি বলেন, জনগণের আস্থা অর্জন এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও সুদৃঢ় রাখতে পুলিশ সদস্যদের নিষ্ঠা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। পাশাপাশি আধুনিক ও কার্যকর পুলিশি সেবার মাধ্যমে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার উপরও তিনি গুরুত্বারোপ করেন। সূত্র জানায়, পুলিশের কার্যক্রমকে আরও গতিশীল, স্বচ্ছ ও জনমুখী করার লক্ষ্যে নিয়মিত পরিদর্শন ও তদারকি কার্যক্রমের অংশ হিসেবে এই বার্ষিক পরিদর্শন অনুষ্ঠিত হয়। পরিদর্শনের মাধ্যমে বিভিন্ন ইউনিটের কার্যক্রম মূল্যায়নের পাশাপাশি সেবার মানোন্নয়নে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করা হয়।

দৈনিক বিজয় নিউজ/ এম এ খালেক খান