পীরগাছায় যুবসমাজ কে মাদক থেকে দূরে রাখতে প্রয়োজন খেলাধুলা: ইদ্রিস আলী
দৈনিক বিজয় নিউজ পীরগাছা (রংপুর) প্রতিনিধিঃ
রংপুরের পীরগাছায়, আমরা তরুন আমরা বল মাদক ছেড়ে মাঠে চল এই স্লোগান কে সামনে রেখে পীরগাছা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী মো: আজিজুল ইসলাম এর উদ্যোগে পীরগাছা জেএন মডেল উচ্চ বিদ্যালয় মাঠে মাছুয়া পাড়া বনাম বড় পানশিয়া দুই দলের মধ্যে প্রীতি ফুটবল টুর্ণামেন্টের আয়োজন করা হয়। সাংবাদিক তোজাম্মেল হক মুন্সির সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭নং পীরগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হাফেজ মাও ইদ্রিস আলী। প্রধান অতিথির বক্তব্যে ইদ্রিস আলী বলেন, পীরগাছায় বর্তমানে তরুণরা অনলাইন গেম সহ মাদকের প্রতি বেশি আসক্ত হচ্ছে আর এর থেকে বাঁচার জন্য খেলাধুলা অত্যন্ত প্রয়োজন তিনি আরো বলেন আমরা উদ্যোগ নিবো যাতে করে প্রতি মাসে একটা করে টুর্নামেন্ট এর আয়োজন করা যায়। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে পুরুষ্কার তুলে দেন অতিথিবৃন্দ।
দৈনিক বিজয় নিউজ/ আতিকুর রহমান