নবাগত ইউএনওকে ঘিরে গলাচিপা উপজেলার জনপদ

নবাগত ইউএনওকে ঘিরে গলাচিপা উপজেলার  জনপদ
ছবিঃ নাসির উদ্দিন

দৈনিক বিজয় নিউজ গলাচিপা উপজেলা প্রতিনিধি:

দীর্ঘ প্রতীক্ষার পর যেন এক নতুন ভোরের আলো ছড়িয়ে পড়েছে পটুয়াখালীর গলাচিপা উপজেলায়। সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব আবুজর মোঃ ইজাজুল হক মহোদয়ের আগমনে পুরো জনপদে বইছে আশার উচ্ছ্বাস, হৃদয়ের গভীর থেকে উঠে আসছে ভালোবাসা আর প্রত্যাশার ঢেউ। টানা দুইবার “দেশ সেরা ইউএনও” পদক অর্জনকারী এই মানবিক, দক্ষ ও সাহসী প্রশাসক শুধু একজন কর্মকর্তা নন—তিনি যেন গলাচিপার মানুষের স্বপ্ন, আস্থা আর নতুন দিনের প্রতিচ্ছবি। তাঁর প্রতিটি অর্জন আজ এই উপজেলার মানুষের গর্ব, তাঁর আগমন যেন অন্ধকার ভেদ করে আসা এক আলোকবর্তিকা। গলাচিপার সাধারণ মানুষ আজ নতুন করে স্বপ্ন দেখছে—দুঃখ-কষ্টের দিন পেরিয়ে একটি সুন্দর, সুশাসিত ও উন্নত জনপদ গড়ে ওঠার। মানুষের বিশ্বাস, এই প্রজ্ঞাবান কর্মকর্তার নেতৃত্বে প্রশাসন হবে আরও মানবিক, আরও কাছে টানবে সাধারণ মানুষকে, দূর করবে ভোগান্তি আর অনিয়মের অন্ধকার। উপজেলার প্রতিটি অলিগলি, প্রতিটি মানুষের হৃদয়ে এখন একটাই প্রত্যাশা—“তিনি আমাদের হবেন, আমাদের পাশে থাকবেন।” শুভেচ্ছা আর অভিনন্দনের উষ্ণতায় ভাসছে চারদিক, যেন ভালোবাসার বন্ধনে জড়িয়ে গেছে পুরো গলাচিপা। নবাগত ইউএনও জনাব আবুজর মোঃ ইজাজুল হক মহোদয়ের হাত ধরেই গলাচিপা এগিয়ে যাবে উন্নয়ন, ন্যায়বিচার ও মানবিকতার এক উজ্জ্বল ভবিষ্যতের পথে—এমনই বিশ্বাস আর আবেগে আজ মুখর পুরো উপজেলা।

দৈনিক বিজয় নিউজ/ নাসির উদ্দিন