প্রাইম ব্যাংক পিএলসি-তে ‘ট্রেইনি অফিসার’ পদে নিয়োগ
দৈনিক বিজয় নিউজ নিজস্ব প্রতিবেদক ঢাকাঃ
প্রাইম ব্যাংক পিএলসি সম্প্রতি জনবল নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি এই ব্যাংকটি ‘ট্রেইনি অফিসার’ পদে কর্মী নিয়োগ দেবে। ২ এপ্রিল প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগ্রহী প্রার্থীরা ৩০ এপ্রিলের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। সদ্য স্নাতক সম্পন্ন করা শিক্ষার্থীদের আবেদনে বিশেষভাবে উৎসাহ দেওয়া হচ্ছে।
প্রতিষ্ঠানের নাম: প্রাইম ব্যাংক পিএলসি
পদের নাম: ট্রেইনি অফিসার
পদসংখ্যা: নির্ধারিত নয়
বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে
অন্যান্য সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী প্রভিডেন্ট ফান্ড, পারফরম্যান্স বোনাস, ইনস্যুরেন্স, গ্র্যাচুইটি, দুটি উৎসব বোনাস, বৈশাখী ভাতা ও অন্যান্য সুবিধা প্রদান করা হবে।
বয়সসীমা: ৩২ বছরের মধ্যে হতে হবে।
কর্মস্থল: দেশের যেকোনো স্থানে।
অভিজ্ঞতা: প্রযোজ্য নয়।
আবেদনের যোগ্যতা:
-
স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে।
-
স্নাতক পর্যায়ে সিজিপিএ (৪ স্কেলে) ন্যূনতম ২.৫ হতে হবে।
আবেদন পদ্ধতি:
আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। কাজের ক্ষেত্র, আবেদনের বিস্তারিত পদ্ধতি ও অন্যান্য তথ্য জানতে নিচের লিংকে ক্লিক করুন।
[এখানে ক্লিক করুন]
আবেদনের শেষ তারিখ: ৩০ এপ্রিল ২০২৬
দৈনিক বিজয় নিউজ/ মোঃ নাঈম আহমেদ