ঠাকুরগাঁওয়ে আউলিয়াপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের জামায়াতে ইসলামীর উদ্যোগে অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ
দৈনিক বিজয় নিউজ ঠাকুরগাঁ প্রতিনিধিঃ
ঠাকুরগাঁও জেলার ভূল্লী থানাধীন ৬নং আউলিয়াপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডে জামায়াতে ইসলামীর উদ্যোগে অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে কেয়ারী গাঁও বাইতুনূর জামে মসজিদ মাঠে আয়োজিত এ কর্মসূচিতে ৫০টি অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আউলিয়াপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি রাকিবুল ইসলাম রাকিব। এছাড়াও উপস্থিত ছিলেন ৯নং ওয়ার্ড সভাপতি মতিউর রহমান সোহেল, সেক্রেটারি লিটন ইসলাম, জুয়েল রানা সহ স্থানীয় নেতাকর্মীরা। বক্তারা জানান, সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে এ কার্যক্রম পরিচালনা করা হয়েছে। তারা সকলের কাছে দোয়া কামনা করেন, যেন ভবিষ্যতে আরও বেশি অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারেন এবং এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখতে পারেন। অনুষ্ঠানের শেষে অসহায় পরিবারের মাঝে সেমাই, চিনি, তেল, চাল ও ডালসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়। উপহার পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করে বলেন, “এই সহযোগিতায় আমাদের ঈদ আনন্দ আরও বাড়বে এবং আমরা ভালোভাবে ঈদ উদযাপন করতে পারব।”
দৈনিক বিজয় নিউজ / মোঃ নাজিমুল ইসলাম