হোমনায় নির্বাচনী বিরোধ কে কেন্দ্র করে প্রতিপক্ষের বাড়িঘরে হামলা ও অর্থ লুটের অভিযোগ

হোমনায় নির্বাচনী বিরোধ কে কেন্দ্র করে প্রতিপক্ষের বাড়িঘরে হামলা ও অর্থ লুটের অভিযোগ
ছবিঃ রাসেল আহমেদ

দৈনিক বিজয় নিউজ হোমনা প্রতিনিধি:

কুমিল্লার হোমনায় নির্বাচনী বিরোধ কে কেন্দ্র করে প্রতিপক্ষের ৬-৭ টি বাড়ি ঘরে হামলা, ভাঙচুর ও অর্থ লুট পাটের অভিযোগ উঠেছ। উপজেলার ভাষানিয়া ইউনিয়নের ইসলামপুর গ্রামে নির্বাচনের দিন ভোট কেন্দ্রের বাইরে মারধরের ঘটনাকে কেন্দ্র করে ফলাফল ঘোষণার পর বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। সরেজমিনে গিয়ে দেখাযায়, গ্রামটিতে বেশ কয়েকটি বাড়িঘরে হামলা, বসতঘর ও আসবাবপত্র ভাঙচুরের চিহ্ন। স্থানীয়দের দাবি, গ্রামের পুরুষরা হুমকি ও হামলার ভয়ে বাড়ি ছেড়ে পালিয়েছেন। এছাড়াও তাদের কে মিথ্যা মামলার জড়ানোর আশঙ্কায় এলাকা ছেড়ে অন্যত্র চলে গেছেন। বর্তমানে বাড়িতে অবস্থানরত নারী ও শিশুরা আতঙ্কের মধ্যে রয়েছেন।

হামলার শিকার স্বতন্ত্র প্রার্থীর সমর্থক সাহিন মিয়ার পিতা মাসুদ মিয়া, উজ্জ্বল মিয়ার মাতা মনোয়ারা বেগম ও শ্রমিক করিম মিয়ার স্ত্রী খুশিয়া বেগম বলেন, আমরা গরীব মানুষ। কৃষি ও শ্রমজীবী কাজ করে আমরা সংসার চালাই। নির্বাচনে তালা মার্কা কে সমর্থন ও ভোট দেওয়াতে বিএনপির কর্মী আলমগীর, হামদু, ফাহিম, আল-আমিন, ইউসুফ ও সাগরের নেতৃত্বে ৩০-৪০ জনের একদল সন্ত্রাসী বাহিনী আমাদের বাড়িতে এসে তারা হামলা করে। রামদা, চাপাতি, কুড়াল, লাঠিসোঠাসহ দেশীয় অস্ত্র নিয়ে তারা অতর্কিত আমাদের বাড়িঘর কুপাতে ও ভাংচুর করে ও আসবাবপত্র ভাংচুর এবং বাড়িতে থাকা মালামাল ও নগদ অর্থ, স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়। এছাড়াও বাড়ির পুরুষদের কাছে পেলে মারধর ও প্রাণে মেরে ফেলার হুমকী দিয়ে যায়। এছাড়াও তারা নারীদের শ্লীলতাহানি ও শিশুদেরকে ও মারধর করে।

স্থানীয় সূত্র জানায়, নির্বাচনের দিন ভোট দিতে যাওয়া কে কেন্দ্র করে স্বতন্ত্র প্রার্থী ও ধানের শীষ প্রার্থীর কর্মী সমর্থকদের মধ্যে কথা-কটাকাটি হয়। রাতে বিএনপির প্রার্থীর বিজয়ের খবর ছড়িয়ে পড়লে পরের দিন স্বতন্ত্র প্রার্থীর সমর্থকের ৬-৭ টি বাড়ি হামলা চালিয়ে বসতঘর ভাংচুর ও মালামাল লুট করা হয়।

এদিকে ধানের শীষ সমর্থক আলমগীর হোসেন জানান, প্রতিপক্ষরা আমাদেরকে ঘায়েল করার জন্য মিথ্য অপবাদ চেষ্টা করছে, ঘটনা দিন আমি এলাকায় ছিলাম না, তালার সমর্থকরা নির্বাচনের দিন আমাদের উপর হামলা করেছে। আমাদের দুইজন কর্মী ঢাকা হাসপাতালে ভর্তি রয়েছে।

দৈনিক বিজয় নিউজ/ রাসেল আহমেদ