ইসরায়েলের হামলা ইরানে, তেহরানে ক্ষেপণাস্ত্রের আঘাত

ইসরায়েলের হামলা ইরানে, জরুরি অবস্থা জারি

ইসরায়েলের হামলা ইরানে, তেহরানে ক্ষেপণাস্ত্রের আঘাত
ছবিঃ ই

দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধিঃ

ভোররাতে ইরানে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। শনিবার এই হামলার ঘটনা ঘটে। ইসরায়েলের পক্ষ থেকে এই হামলাকে ‘আগাম প্রতিরোধমূলক হামলা’ (প্রি-এম্পটিভ স্ট্রাইক) হিসেবে অভিহিত করা হয়েছে।

এ ঘটনায় ইসরায়েলে বিশেষ ও স্থায়ী জরুরি অবস্থা জারি করা হয়েছে। শনিবার সকালে দেওয়া এক বিবৃতিতে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ এই সিদ্ধান্তের কথা জানান।

ইরানের সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, রাজধানী তেহরানে তিনটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। দেশটির ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, তেহরানের রিপাবলিক এলাকায় একাধিক ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ নাঈম আহমেদ