খুব শীঘ্রই ঠাকুরগাঁও মেডিকেল কলেজ ও হাসপাতালের নির্মাণকাজ শুরু হবে: মির্জা ফখরুল ইসলাম আলমগীর

খুব শীঘ্রই ঠাকুরগাঁও মেডিকেল কলেজ ও হাসপাতালের নির্মাণকাজ শুরু হবে: মির্জা ফখরুল ইসলাম আলমগীর
ছবিঃ মোঃ নাজিমুল ইসলাম

দৈনিক বিজয় নিউজ ঠাকুরগাঁ প্রতিনিধিঃ

বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, খুব শীঘ্রই ঠাকুরগাঁও মেডিকেল কলেজ ও হাসপাতাল নির্মাণকাজ শুরু হবে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঠাকুরগাঁওয়ে ইএসডিও আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, “ঠাকুরগাঁওবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি ছিল একটি মেডিকেল কলেজ ও হাসপাতাল। ইনশাআল্লাহ খুব শিগগিরই এর নির্মাণকাজ শুরু হবে।” এছাড়াও তিনি জানান, ঠাকুরগাঁও বিমানবন্দর চালুর উদ্যোগ নেওয়া হবে। ঠাকুরগাঁওবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, “আপনারা আমার ওপর আস্থা রেখেছেন, এজন্য আমি কৃতজ্ঞ।” ইফতার মাহফিলে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। ইফতারের আগ মুহূর্তে দেশের শান্তি ও সমৃদ্ধি কামনায় দোয়া করা হয়। দোয়া শেষে উপস্থিত সবার মাঝে ইফতার বিতরণ করা হয়।

দৈনিক বিজয় নিউজ / মোঃ নাজিমুল ইসলাম