সিফাত ইসলাম পাবনা-৫ এর বিএনপি'র নির্বাচন পরিচালনা কমিটির সদস্য নির্বাচিত
দৈনিক বিজয় নিউজ প্রতিনিধিঃ
পাবনা-৫ সদর আসনের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন তরুণ আইন শিক্ষার্থী সিফাত ইসলাম জিয়ন। তার এই নির্বাচনে স্থান পাওয়াকে এলাকায় রাজনৈতিক অঙ্গনে ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের নির্দেশনায় তিনি পাবনা-৫ সদর আসনে ধানের শীষের পক্ষে গণসংযোগ জোরদার, তৃণমূল পর্যায়ে দলীয় নেতাকর্মীদের সমন্বয় ও সাধারণ মানুষের কাছে বিএনপির রাজনৈতিক বার্তা পৌঁছে দেওয়ার কাজ করবেন। সিফাত ইসলাম জিয়ন পাবনা সদর উপজেলার হারিবাড়িয়া গ্রামের বাসিন্দা। তিনি বেড়া উপজেলার মাসুমদিয়া খন্দকার জোবেদা বেগম ডিগ্রি কলেজের প্রিন্সিপাল মোঃ নজরুল ইসলাম খান বাবু ও মোছাঃ শাহনাজ পারভীনের জ্যেষ্ঠ সন্তান। বর্তমানে তিনি নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, রাজশাহীতে আইন বিভাগের সপ্তম সেমিস্টারে অধ্যয়নরত রয়েছেন। তরুণ প্রজন্মের একজন সচেতন ও সক্রিয় প্রতিনিধি হিসেবে সিফাত ইসলাম জিয়ন দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও সাংগঠনিক কার্যক্রমের সঙ্গে যুক্ত রয়েছেন। তার নেতৃত্বগুণ, সাংগঠনিক দক্ষতা ও এলাকার প্রতি দায়বদ্ধতার কারণে তাকে নির্বাচন পরিচালনা কমিটির গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে নির্বাচিত করা হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। নির্বাচিত হওয়ার পর সিফাত ইসলাম জিয়ন বলেন, “আমার ওপর যে দায়িত্ব অর্পণ করা হয়েছে, তা আমি নিষ্ঠা ও সততার সঙ্গে পালনের চেষ্টা করব। এলাকার মানুষের প্রত্যাশা পূরণে আমি সর্বোচ্চ ভূমিকা রাখতে চাই। তার এই সাফল্যে পরিবার, শুভাকাঙ্ক্ষী ও এলাকাবাসী অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
দৈনিক বিজয় নিউজ/ এম এ খালেক খান