"বুঝেছি শেষে অবশেষে"

ছবিঃ এস এম এম আকাশ

 দৈনিক বিজয় নিউজ পাবনা প্রতিনিধিঃ

মানুষ হতে চেয়েও হতে পারিনি মানুষ কর্ম দোষে-
বুঝেছি জীবনের পরতে পরতে আজ বেলা শেষে,
হওয়ার কথা যা ছিলো তা হয়নি ভাগ্য দোষে-
তাইতো আজ অবেলায় ভাবি তা চলতে পরিশেষে!

হবে তা লেখা আছে যা জীবনের পরিক্রমায়-
আজ এসেছে সেই দিন কাকের মাংস যে কাকে খায়,
বলিনি জীবনের কথা কাউকে চলতে কভুও খুলে-
রেখেছি লালনে তা বুকের পাঁজরে সংগোপনে তুলে!

হবে জীবনের পথ চলা শেষ; যেদিন থেমে যাবো-
তবুও মানুষ হবার বাসনায় নিজেকে জড়াবো,
হবো মানুষ! চাইবো মানুষের কাতারে মিশতে-
আর হবে ভুল জীবন পথে নাকো মানুষ চিনতে...

আল্লাহ পাকের পাক দরবারে এই প্রার্থনা যাচি-
হে পালনকর্তা জগতে যেনো মান সম্মানে বাঁচি,
মানুষ যদি করো জগতে তুমি রহিম রহমান-
করোনা আর হইনা যেনো প্রেম পশ্চাদে অপমান!

আত্মসম্মান বিহীন মৃতপ্রায় জীবন কভুও কাম্য নয়-
চাইনা চলতে জীবনে আর স্বত্ত্বায় ঘৃনিত প্রনয়,
চাই হতে মানুষ পেতে সমাদর সমীহ গতি পরিবেশে-
ভালোবাসা বাঁচার জন্য নয় অপরিহার্য বুঝেছি অবেশেষে.

দৈনিক বিজয় নিউজ/ এস এম এম আকাশ