পিরোজপুরে টিএমএসএস’র মঠবাড়িয়া শাখার উদ্বোধন ও ঋণ বিতরণ
দৈনিক বিজয় নিউজ প্রতিনিধিঃ
দেশের সমাজ পরিবর্তন, নারী উন্নয়নের অগ্রদূত, বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবক ও আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক অধ্যাপিকা ড. হোসনে-আরা বেগম প্রতিষ্ঠিত শীর্ষ পর্যায়ের ও আন্তর্জাতিক মানসম্পন্ন বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএস’র মঠবাড়িয়া নতুন শাখার আনুষ্ঠানিক উদ্বোধন ও ঋণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার গোয়ালিপাড়া রোডে অবস্থিত টিএমএসএস’র মঠবাড়িয়া নতুন শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। টিএমএসএস'র অপারেশন-৮, বরিশাল ডোমেইনের আওতাধীন বরিশাল জোন নিয়ন্ত্রিত শাখাটি ১৮ জানুয়ারি রবিবার উদ্বোধন করা হয়। এদিন নতুন শাখার মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে ঋণ বিতরণ কার্যক্রম শুরু হয়। মঠবাড়িয়া নতুন শাখার, শাখা প্রধান মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শাখাটির আনুষ্ঠানি উদ্বোধনের মাধ্যমে ও সদস্যদের মধ্যে ঋণ বিতরণ করেন মঠবাভিয়া উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ সফিউল আলম।
বিশেষ অতিথির বক্তব্য দেন মঠবাড়িয়া রুপালী ব্যাংক পিএলসি এর ম্যানেজার পিও মোঃ আব্দুল মান্নান। অনুষ্ঠানে প্রধান বক্তা টিএমএসএস’র অপারেশন-৮ বরিশাল ডোমেইনের, ডোমেইন প্রধান মোঃ গোলাম মোস্তফা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ও জোনের বিভিন্ন কর্মকান্ড সম্পর্কে বর্ননা করেন টিএমএসএসের বরিশাল জোনের, জোন প্রধান মোঃ আবুল কালাম আজাদ। প্রধান অতিথি মোঃ সফিউল আলম বলেন, টিএমএসএস একটি স্বনামধন্য স্বেচ্ছাসেবী বেসরকারি উন্নয়ন সংস্থা, যা দেশের প্রত্যন্ত অঞ্চলের ভূমিহীন, দরিদ্র ও সমাজের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর উন্নয়নে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। টিএমএসএস এর মাধ্যমে সারাদেশে বিভিন্ন সেবামূলক, সামাজিক ও মানবিক কর্মসূচি অত্যন্ত সফল ভাবে বাস্তবায়িত হচ্ছে। মঠবাড়িয়া নতুন শাখা শুরু হওয়ায় এই অঞ্চলের সাধারণ মানুষ বিশেষ করে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠী টিএমএসএস’র নানাবিধ সেবা গ্রহণের সুযোগ পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
একই সাথে তিনি ঋণ বিতরণের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন ও স্বচ্ছতা বজায় রাখার জন্য সকল কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান। ডোমেইন প্রধান মোঃ গোলাম মোস্তফা বলেন, টিএমএসএস একটি অলাভ জনক সামাজিক ও মানবিক সেবামূলক প্রতিষ্ঠান, যা লাভের উদ্দেশ্যে নয় বরং সেবার মানসিকতা নিয়ে তৃণমূল পর্যায় থেকে দেশব্যাপী কাজ করে যাচ্ছে। নতুন এ শাখা উদ্বোধনের মাধ্যমে সম্ভাবনাময় এই এলাকায় টিএমএসএস’র কার্যক্রম আরও গতিশীল হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি কর্মকর্তাদের সততা, ন্যায়নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের পাশাপাশি সময়ের সাথে তাল মিলিয়ে নিজেদের দক্ষ করে গড়ে তোলার ওপর গুরুত্ব আরোপ করেন। বিশেষ অতিথি টিএমএসএস কর্মকর্তাদের নতুন শাখার কর্মএলাকায় বিভিন্ন উন্নয়ন প্রকল্প চিহ্নিত করে দ্রুত কার্যক্রম শুরু করার আহ্বান জানান। এই শাখা এলাকার সাধারণ মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন টিএমএসএস এর ভান্ডারিয়া রিজিওনের, রিজিওন প্রধান মোঃ মাজদার আলী। নতুন শাখা উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, এনজিও কর্মী, টিএমএসএস’র কর্মকর্তা-কর্মচারী, নবাগত সদস্য, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ১২-জন নতুন সদস্যের মধ্যে ৩১ লাখ ১০ হাজার টাকা ঋণ বিতরণের মাধ্যমে শাখার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন টিএমএসএস’র ভান্ডারিয়া রিজিওনের, রিজিওন প্রধান মোঃ মাজদার আলী। উল্লেখ্য মঠবাড়িয়া নতুন শাখাটি সারাদেশের মধ্যে টিএমএসএস’র ১০৫৫ তম শাখা হিসাবে আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু হলো।
দৈনিক বিজয় নিউজ/ এম এ খালেক খান