নরসিংদীতে মোবাইল কোর্ট অর্থ দন্ড জরিমানা আদায়
দৈনিক বিজয় নিউজ শিবপুর নরসিংদী প্রতিনিধিঃ
নরসিংদী সদর উপজেলার শীলমান্দি ইউনিয়নের একটি বেকারির ফ্যাক্টরিতে ১৮ইং নভেম্বর সোমবার মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অপরিছন্ন নোংরা পরিবেশে খাদ্য সামগ্ৰী তৈরী, সহ বেকারীর নিয়ম কানুন না মেনে অবাধে চালাচ্ছে, কিছু সংখ্যক অসাধু ব্যাবসায়ী। এরই ধারাবাহিকতায় নরসিংদী জেলা প্রশাসনের উদ্যোগে নিরাপদ খাদ্য সংরক্ষণ আইন,২০১৩ এর সংশ্লিষ্ট ধারায় ১ টি মামলায় একজনকে এক লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করে আদায় করা হয়। এ সময়,মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার সদর ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসমা জাহান সরকার। মোবাইল কোর্ট পরিচালনাকালে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা, জেলা স্যানিটারি ইন্সপেক্টর ও মডেল থানা পুলিশের একটি টিম সার্বিক সহযোগিতা করেন। এ ধরনের অভিযান চলমান থাকবে বলে জানান, প্রশাসনিক কর্মকর্তা।
দৈনিক বিজয় নিউজ/ আবু নাঈম রিপন