বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট,ঈশ্বরগঞ্জ উপজেলা শাখা,ময়মনসিংহ

বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট,ঈশ্বরগঞ্জ উপজেলা শাখা,ময়মনসিংহ
ছবিঃ মোঃ রফিকুল

দৈনিক বিজয় নিউজ ঈশ্বরগঞ্জ প্রতিনিধিঃ

আসন্ন দূর্গোৎসব/২০২৬ "কমিটি বৃন্দের পরিচিতি ও মতবিনিময় সভাটি অদ্য ২৯/০৯/২০২৬ খ্রিঃ,সময়ঃ দুপুর ১২:০০ ঘটিকা, রোজ : মঙ্গলবার ঈশ্বরগঞ্জ থানাধীন নবারুণ সংঘ কালী মন্দির, থানা রোডে অনুষ্ঠিত হয়। উক্ত পরিচিতি সভায় নিরাপত্তা বিষয়ে নিয়ে ঈশ্বরগঞ্জ থানা পুলিশের সাথে কমিটির সকল সদস্যদের আলোচনা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ থানার পুলিশ ইন্সপেক্টর (তদন্ত) জনাব আবুল কাশেম, আরো উপস্থিত ছিলেন পূজা কমিটির বিভিন্ন নেতৃবৃন্দ। ৫৭ টি পূজা মন্ডপে পূজা অনুষ্ঠিত হবে। সকল পূজা মন্ডপের ঈশ্বরগঞ্জ থানা পুলিশের পক্ষ থেকে সিসি ক্যামেরা লাগানোর জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়। অবশ্যই সিসি ক্যামেরা লাগাতে হবে। নিরাপত্তায় পুলিশ সহ আনসার ও গ্রাম পুলিশ নিয়োজিত থাকবে। এবং কমিটি থানা পুলিশ সকলের সহযোগিতা চান বিশেষ করে পূজার সময়।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ রফিকুল