সেনাবাহিনীর নিয়োগ প্রাপ্ত সদস্যের নিকট হতে অভিনয় কায়দায় টাকা হাতিয়ে নেওয়ার কৌশল
দৈনিক বিজয় নিউজ চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ
চুয়াডাঙ্গা জেলার হাড়কানদি গ্রামের এনামুল হকের ছেলে মো আফাত হোসেন, গত মাসে বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে চাকরি নিয়োগ প্রাপ্ত হয় ৷ কয়েকদিন পরে অপরিচিত নম্বর থেকে আমার নিকট শুভ নামে একজন ব্যক্তি নিজেকে সেনাবাহিনীর ক্যাপ্টেন পরিচয়ে,এবং সেনাবাহিনীর পোশাকের একটা ছবি দিয়ে কথা বলতে চাই ৷ প্রথমে না বুঝে আমি তাহাকে স্যার বলে সম্বোধন করি৷ এক পর্যায়ে আমাকে চাকরি পাইয়ে দিয়েছে বলে আট লক্ষ টাকা দাবি করে ৷ এবং টাকা না দিলে পরবর্তীতে ক্যানটোনমেনটে ঢুকতে দিবে না বলে জানিয়ে দেয়৷ গত ...তাং আমাকে আবার ফোন দেয় এবং পাঁচ লক্ষ টাকা দাবি করে, না দিলে তোমাকে মামলায় জড়ানো হবে বলে ভয় দেখায়৷ গত .....তাং আবার ফোন দেয় এবং আমাকে মেরে ফেলার হুমকি দেয়৷ যা আমি কোন আমলেই নেয়নি৷ কারন সেনাবাহিনীতে টাকা দিয়ে চাকরি হয় না,এখানে শারিরীক যোগ্যতার ভিত্তিতে নিয়োগ হয় ৷ তারপর গত ২৯/৯/২৬ আমার নামে কোর্ট থেকে নোটিস আসে৷ আমি চাই এইসব প্রতারক
চিহ্নিত করে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা ৷
দৈনিক বিজয় নিউজ/ মশিউর