ঠাকুরগাঁও-০১ এ মনোনয়নপত্র জমা দিয়েছেন ডা. হাফেজ মো. খাদেমুল ইসলাম
দৈনিক বিজয় নিউজ ঠাকুরগাঁ প্রতিনিধিঃ
ত্রয়োদশ জাতীয় সংসদের ৩ ঠাকুরগাঁও-১ শূন্য আসনের নির্বাচন-২০২৬ এ ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মুহতারাম আমীর পীর সাহেব চরমোনাই মনোনীত প্রার্থী হাফেজ ডা. মো. খাদেমুল ইসলাম আজ ২৭ সেপ্টেম্বর'২৬ রবিবার বিকাল ৩.৩০ এ ঠাকুরগাঁও জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা জনাব মোঃ কামরুল ইসলাম এর নিকট থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন। মনোনয়নপত্র দাখিলের পর ডা. খাদেমুল ইসলাম বলেন, ‘ইসলামী আন্দোলন বাংলাদেশ শরিয়া আইনে বিশ্বাসী। যারা শরিয়ার পক্ষে আছেন, বিশেষ করে ঠাকুরগাঁও-১ আসনের ভোটাররা আমাকে সমর্থন ও ভোট দেবেন বলে বিশ্বাস করি।’
নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করে তিনি বলেন, ‘নির্বাচিত সরকারের অধীনে বিগত প্রায় সকল নির্বাচনে আমরা দেখেছি, নির্বাচিত সরকার তাদের দলীয় প্রার্থীকে বিজয়ী করতে বিভিন্ন অপতৎপরতা চালায়। জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে এসে সরকারে এ ধরনের যেকোন পদক্ষেপকেই জণগণ ঘৃণাভরে প্রত্যাখ্যান করবে। বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কথা তুলে ধরে তিনি বলেন, ‘বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে যে বিরোধী দল আছে, এটি সরকারি গৃহপালিত একটি দল। এই দুই দল এবার মাঠে থাকায় নির্বাচন নিয়ে আমাদের একটি শঙ্কা রয়েছে। কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) শেখ মুহাম্মাদ আল-আমিন বলেন আগামী স্থানীয় সরকার নির্বাচনের পূর্বে ঠাকুরগাঁও এর এই নির্বাচন সরকারের জন্য এসিড টেস্ট। এই টেস্টে সরকার উত্তীর্ণ হতে না পারলে স্থানীয় সরকার নির্বাচনের প্রতি জনগণ আস্থা হারিয়ে ফেলবে।
এসময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) শেখ মুহাম্মাদ আল-আমিন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ঠাকুরগাঁও ১ আসনের নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক আলহাজ্ব মাওলানা মুহাম্মাদ মুছা আলম, যুগ্ম আহবায়ক মাওলানা মুহাম্মাদ জামাল উদ্দীন, মুহাম্মাদ আনোয়ার হোসেন, সমন্বয়কারী হাফেজ মুহাম্মাদ হাবিবুর রহমান, যুগ্ম সমন্বয়কারী মুহাম্মাদ মতিউর রহমান বায়েজিদ, হাফেজ মাওলানা তানভীর আহমাদ তাক্বীসহ ছাত্র, যুব ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।
দৈনিক বিজয় নিউজ / মোঃ নাজিমুল ইসলাম