কাঝর দিঘীর পাড় গ্রামের প্রয়াত সকল উপাসক উপাসিকাদের স্বরণে অষ্টপরিস্কারসহ সংঘদান অনুষ্ঠান

কাঝর  দিঘীর পাড় গ্রামের  প্রয়াত সকল উপাসক উপাসিকাদের স্বরণে অষ্টপরিস্কারসহ সংঘদান অনুষ্ঠান
ছবিঃ পুলক বড়ুয়া

দৈনিক বিজয় নিউজ চট্রগ্রাম প্রতিনিধিঃ

চট্টগ্রাম জেলার অন্তর্গত রাউজান উপজেলার বৌদ্ধতীর্থ গ্রাম পশ্চিম গুজরা, কাঝর দিঘীর পাড় জেতবন বিহারের প্রয়াত সকল উপাসক উপাসিকাদের স্বরণে অষ্টপরিস্কারসহ সংঘদান ও জ্ঞাতীভোজন অনুষ্ঠান ২৫ সেপ্টেম্বর ২০২৬ইং শুক্রবার জেতবন বিহার প্রাঙ্গনে সম্পন্ন হয়েছে। ধর্মীয় এই আয়োজনে সভাপতিত্ব করেন ইমাম গাজ্জালী ডিগ্রী কলেজের প্রাক্তন পালি বিভাগীয় প্রধান ও পাঁচখাইন বিপুলানন্দ বিহারের বিহারধ্যক্ষ, অধ্যাপক বিপুলানন্দ মহাথের। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার অন্যতম সাংঘিক ব্যক্তিত্ব ভদন্ত তিষ্যানন্দ মহাথের। প্রধান জ্ঞাতী ছিলেন কাঝর দিঘীর পাড় জেতবন বিহারধ্যক্ষ শ্রীমৎ সচ্চিতানন্দ মহাথের এবং প্রধান সদ্ধর্মদেশক ছিলেন পূর্ব আধার মানিক শ্রদ্ধানন্দ বিহারের উপাধ্যক্ষ শ্রীমৎ করুণাপ্রিয় থের। রাসেল বড়ুয়া ও প্রনব বড়ুয়া'র যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত ভাষণ প্রদান করেন কাঝর দিঘীর পাড় জেতবন বিহার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ইউপি সদস্য জগদীস বড়ুয়া। বক্তব্য রাখেন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ চট্টগ্রাম অঞ্চলের সহ-সভাপতি ও কাঝর দিঘীর পাড় জেতবন বিহার পুননির্মাণ কমিটির সভাপতি মৃদুল কান্তি বড়ুয়া, কাঝর দিঘীর পাড় জেতবন বিহার পুননির্মাণ কমিটির সাধারণ সম্পাদক প্রকৌশলী সন্জিব কান্তি বড়ুয়া। জিপিএস ষ্টীল মিলস এর সিনিয়র ম্যানেজার ও তরুণ সাংগঠনিক ব্যক্তিত্ব প্রকৌশলী ক্যারিংটন বড়ুয়া, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও বৈদ্যপাড়া সার্বজনীন মহামেধ বিহার পরিচালনা কমিটির প্রাক্তন সাধারণ সম্পাদক তিমির কান্তি বড়ুয়া, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ চট্টগ্রাম অঞ্চলের সহ-সভাপতি ও বাংলাদেশ বুড্ডিষ্ট ফাউন্ডেশন'র প্রধান হিসাব নিরক্ষক সম্পাদক অলক বড়ুয়া। পঞ্চশীল প্রার্থনা করেন বৈদ্যপাড়া সার্বজনীন মহামেধ বিহার পরিচালনা কমিটির প্রাক্তন সভাপতি দানশীল ব্যক্তিত্ব পুতুল বড়ুয়া এবং ধন্যবাদ জ্ঞাপন করেন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা ও তরুণ সংগঠক পুলক বড়ুয়া।

দৈনিক বিজয় নিউজ/ পুলক বড়ুয়া