মাদক বিরোধী অভিযানে সাংবাদিক পরিচয়ে হুমকি

মাদক বিরোধী অভিযানে সাংবাদিক পরিচয়ে হুমকি
ছবিঃ মশিউর

দৈনিক বিজয় নিউজ চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ

চুয়াডাঙ্গা জেলার জীবননগর-দর্শনা সীমান্ত বর্ডার হওয়ায় এখানে মাদকের রমরমা বাণিজ্য চলে, বর্তমান সরকার মাদকের বিরুদ্ধে একেবারেই জিরোট্ররালে অবস্থান নেওয়ার ফলে এখানে কিছুটা কমলেও কিছু মাদক ব্যবসায়ী গোপনে তাদের এই নিষিদ্ধ ব্যবসা চালু রেখেছে৷ সরকার আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে প্রায় ইউনিয়ন ও ওয়ার্ড পর্যন্ত মাদক বিরোধী কমিটি গঠনের উদ্যোগ গ্রহন করেছে৷ এছাড়াও মাদক ব্যবসায়ী ধরতে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করবে এই কমিটি ৷ কিন্তু জীবননগর দর্শনায় ঘটেছে তার বিপরীত ৷ মাদকের সাথে সম্পৃক্ত যেখানে হোক তাকে আইনের হাতে তুলে দেওয়াটা সবার দায়িত্ব, মাদক বিরোধী নির্ভুল কমিটি যে উদ্যোগ নিয়েছে তা প্রসংশিত ৷ কিন্তু ঐ কমিটির সদস্য কে কথিত সাংবাদিক পরিচয়ে হুমকি দেওয়াটা অগ্রহণযোগ্য ৷ এলাকায় এটা নিয়ে বিরূপ মন্তব্য শুরু হয়েছে ৷ এলাকার দাবি ঐ কথিত সাংবাদিক মাদকের ব্যবসার সাথে জড়িত ৷ তাকে আইনের আওতায় আনা প্রয়োজন ৷

দৈনিক বিজয় নিউজ/ মশিউর