সাপাহারে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি ও পূজা উদযাপন ফ্রন্টের নবগঠিত কমিটির পরিচিতি সভা

সাপাহারে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি ও পূজা উদযাপন ফ্রন্টের নবগঠিত  কমিটির পরিচিতি সভা
ছবিঃ আঃ রহিম

দৈনিক বিজয় নিউজ সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ

আঃ রহিম সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ 'ধর্ম যার যার রাষ্ট্র সবার' প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নওগাঁর সাপাহারে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি ও পূজা উদযাপন ফ্রন্টের নবগঠিত উপজেলা কমিটির পরিচিতি উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১ টার দিকে সাপাহার ডাকবাংলো হলরুমে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট সাপাহার উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন নওগাঁ-১ আসনের জাতীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান। সভায় পূজা উদযাপন ফ্রন্ট সাপাহার উপজেলা শাখার আহ্বায়ক কমিটির সভাপতি শ্রী দিলীপ চন্দ্র সাহার সভাপতিত্বে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট নওগাঁ জেলা শাখার আহ্বায়ক প্রদীপ কুমার কুন্ডু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাপাহার উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী (বেণু), সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী (লাবু), বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট নওগাঁ জেলা শাখার সদস্য সচিব সঞ্জয় কুমার দাস প্রমূখ। এ সময় সভা সঞ্চালনা করেন পূজা উদযাপন ফ্রন্ট সাপাহার উপজেলা শাখার সদস্য সচিব মিলন কুমার পাল। আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অনুষ্ঠিত সভায় সাপাহারের পূজা মন্ডপ গুলো পূর্ব প্রস্তুতি ও শান্তিপূর্ণভাবে উদযাপন, সার্বিক নিরাপত্তা আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা ও মতবিনিময় করা হয়।

দৈনিক বিজয় নিউজ/ আঃ রহিম