বোয়ালখালীতে ট্রেনে কাটা পড়ে গৃহবধূ পম্পী বড়ুয়া'র করুণ মৃত্যু

বোয়ালখালীতে ট্রেনে কাটা পড়ে  গৃহবধূ পম্পী বড়ুয়া'র করুণ মৃত্যু
ছবিঃ পুলক বড়ুয়া

দৈনিক বিজয় নিউজ চট্রগ্রাম প্রতিনিধিঃ

চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলার কক্সবাজার থেকে চট্টগ্রাম নগরগামী প্রবাল এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে পম্পী বড়ুয়া (২৪) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। ৩০ আগস্ট২৬ রবিবার দুপুর দুইটা ত্রিশ মিনিটের দিকে পৌরসভার পূর্ব কালুরঘাট ১৩ নম্বর পুল এলাকায় কাঁটা পড়েন। মারা যাওয়া গৃহবধূর পম্পী বড়ুয়া রাউজান উপজেলার পশ্চিম গুজরা ইউনিয়নের কাঝরদিঘীর পাড় গ্রামের ভাগ্যধন বড়ুয়া (ননায়)'ও প্রয়াতা পুরবী বড়ুয়া'র মেয়ে। তাঁর স্বামী স্বধীন বড়ুয়া ( বুলবুল)। তাঁর বাড়ি একই উপজেলার ইদিলপুর গ্রামে। গত করোনা ভাইরাস প্রাদুর্ভাবের শেষান্তে পম্পী ও বুলবুলের বিবাহ হয়। তাদের সংসারে কোন সন্তান-সন্ততি জন্মলাভ করেনি। বিশস্ত সুত্রে জানা যায়, বিবাহ পরবর্তী স্বামীর সংসারে পম্পী বড়ুয়া ততটা সুখ লাভ করতে সক্ষম হয়নি। স্বামীর মাদকসেবী ও নির্যাতন করতো বলেও জানা গেছে। অনেকেই সংশয় প্রকাশ করছে স্বামীর সংসারে অশান্তুি জনীত কারণে এ মৃত্যুর হওয়ার সম্ভাবনা রয়েছে। ট্রেনে দূর্ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, পম্পীর সাথে থাকা ভ্যানেটি ব্যাগে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের কিডনী রোগ বিভাগের ছাড়পত্র রয়েছে। সেখানে তার নাম পম্পী বড়ুয়া। এতে তার গ্রামের বাড়ি রাউজান উল্লেখ রয়েছে। এই ছাড়পত্র গেল ২০ জানুয়ারিতে ইস্যু করা হয়েছিলো। গোমদণ্ডী রেলওয়ে স্টেশন মাষ্টার কাঞ্চন ভট্টাচার্য বলেন, কক্সবাজার থেকে ছেড়ে প্রবাল এক্সপ্রেস ট্রেনটি দুপুর আড়াইটার দিকে গোমদণ্ডী স্টেশন ত্যাগ করেছে। এই ট্রেনে এক নারী কাটা পড়েছেন বলে জানতে পেরেছি। বিষয়টি রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে। বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ মোজাফফর আহম্মদ সাংবাদিকদের বলেন- ঘটনাস্থলে থানা পুলিশ পরিদর্শন করে বিষয়টি রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে। চট্টগ্রাম রেলওয়ে পুলিশের প্রতিনিধি এ এস আই বিকাশ বড়ুয়া বলেন- রেলওয়ে পুলিশের সমন্বিত একটি টীম ঘটনাস্থল পরিদর্শন করে সুরতহাল রিপোর্ট তৈরী পূর্বক লাশ উদ্ধার করা হয়েছে। আগামী কাল ময়নাতদন্তের ব্যবস্থা করা হবে।

দৈনিক বিজয় নিউজ/ পুলক বড়ুয়া