পাবনার চাটমোহর প্রেসক্লাব নির্বাচনে সভাপতি রকিবুর রহমান টুকুন ও সাধারণ সম্পাদক সঞ্জিত সাহা কিংশুক নির্বাচিত

পাবনার চাটমোহর প্রেসক্লাব নির্বাচনে সভাপতি রকিবুর রহমান টুকুন ও সাধারণ সম্পাদক সঞ্জিত সাহা কিংশুক নির্বাচিত
ছবিঃ এস এম এম আকাশ

 দৈনিক বিজয় নিউজ পাবনা প্রতিনিধিঃ

পাবনা জেলার ঐতিহ্যবাহী চাটমোহর প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন শনিবার (২৯ আগস্ট ২০২৬) অনুষ্ঠিত হয়। নির্বাচনে চাটমোহর প্রেসক্লাবের সম্মানিত সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি পদে রকিবুর রহমান টুকুন (আমার দেশ ও ডেইলি অবজারভার) ও সাধারণ সম্পাদক পদে সঞ্জিত সাহা কিংশুক (দৈনিক মানবজমিন) নির্বাচিত হয়েছে। এছাড়া সহ সভাপতি পদে এম এ জিন্নাহ, সহ-সাধারণ সম্পাদক মোঃ আব্দুল লতিফ রঞ্জু (কালের কন্ঠ), কোষাধ্যক্ষ পদে প্রভাষক জাকির সেলিম (খোলা কাগজ), দপ্তর সম্পাদক পদে শুভাশিস ভট্টাচার্য তুষার (আজকের পত্রিকা), প্রচার সম্পাদক মোঃ হাবিবুর রহমান শিমুল বিশ্বাস (আমার সংবাদ), প্রকাশনা সম্পাদক ইফতেখারুল ইসলাম টুটুল (আমাদের সময়), কার্যনির্বাহী সদস্য মোঃ শাহিনুর রহমান (চ্যানেল টোয়েন্টিফোর), এস এম মাসুদ রানা (আর টিভি) ও মোঃ জাহাঙ্গীর আলম (ইনকিলাব) নির্বাচিত হয়েছেন। শনিবার (২৯ আগস্ট) সকাল দশটা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বেলা একটা পর্যন্ত ব্যালোটের মাধ্যমে ভোটগ্রহণ শেষ হয়।

নির্বাচিত গণমাধ্যম নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানিয়ে বিবৃতি দান করেছেন পাবনা জেলার বিশিষ্ট কবি ও কলামিস্ট, গবেষক-গীতিকার, সাংবাদিক ও পরিবেশ মানবাধিকার কর্মী, দৈনিক বাংলার কথা'র সম্পাদক, পাবনা জেলা বার সমিতির সদস্য অ্যাডভোকেট এস এম মনিরুজ্জামান আকাশ (সভাপতি- গ্রীন পীস বাংলা পাবনা জেলা শাখা) তিনি বলেন, আশা করি ঐতিহ্যবাহী চাটমোহর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দ বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করা ও সত্য তথ্য নির্ভর সংবাদ পরিবেশনে বদ্ধপরিকর থেকে তাদের উপর অর্পিত দায়িত্ব ও কর্তব্যকে আমানত স্বরুপ যথাযথ রুপে দায়িত্ব পালন করবেন। বর্তমানে মিডিয়া ট্রায়ালে অনেক তথ্য নির্ভর নিউজও বিতর্কিত ভাবে উপস্থাপিত হচ্ছে বলে অ্যাডভোকেট এস এম মনিরুজ্জামান আকাশ দাবি করেন। তিনি আরো বলেন, চাটমোহর প্রেসক্লাব একটি ঐতিহ্যবাহী প্রেসক্লাব। চলনবিলের সম্ভাবনাময় দিকগুলোকে বিশ্বের বুকে লেখনীর আঁচরে তুল ধরতে সদা তৎপর ও সচেষ্ট থেকে কাজ করবে নবনির্বাচিত নেতৃবৃন্দ। সহমর্মিতা প্রকাশ করেন চলতি নির্বাচনে যারা ভালো করতে পারেনি তাদের প্রতি। কাজ করে কাজ দিয়ে চাটমোহর প্রেসক্লাবকে দেশের সেরা প্রেসক্লাবে নিয়ে যাবে এই আশাবাদ ব্যক্ত করেন।

দৈনিক বিজয় নিউজ/ এস এম এম আকাশ