ঠাকুরগাঁওয়ে ক্যাসিনো সম্রাট’ নুর আলম গ্রেফতার
দৈনিক বিজয় নিউজ ঠাকুরগাঁ প্রতিনিধিঃ
“ঠাকুরগাঁওয়ে জুয়া নেই, ক্যাসিনো নেই”—এমন দাবি অনেকের মুখেই শোনা যায়। কিন্তু সেই দাবির বিপরীতে এবার সামনে এসেছে চাঞ্চল্যকর তথ্য। ঠাকুরগাঁওয়ে কথিত ‘ক্যাসিনো সম্রাট’ মো. নূর আলম (৩৬)-কে গ্রেপ্তার করেছে পুলিশ। তার মোবাইল ফোনে মিলেছে ক্যাসিনো-সংক্রান্ত ২০টি অ্যাপ। শুধু ঠাকুরগাঁও নয়, রংপুর ও দিনাজপুরেও তার কথিত ক্যাসিনো কার্যক্রম বিস্তৃত ছিল বলে অভিযোগ উঠেছে। বুধবার রাতে অভিযান চালিয়ে নূর আলমকে গ্রেপ্তার করা হয়। তিনি ঠাকুরগাঁও শহরের হাজীপাড়া, শিমুলতলা এলাকার মো. সুফিয়ার রহমানের ছেলে। পুলিশের দাবি, নূর আলমের ব্যবহৃত মোবাইল ফোনে ক্যাসিনো-সংক্রান্ত ২০টি অ্যাপের সন্ধান পাওয়া গেছে। এসব অ্যাপের মাধ্যমে অনলাইন জুয়া বা কেসিনো কার্যক্রম পরিচালনার অভিযোগ রয়েছে। প্রাথমিকভাবে তার কার্যক্রমের বিস্তৃতি ঠাকুরগাঁওয়ের পাশাপাশি রংপুর ও দিনাজপুর পর্যন্ত ছিল বলে পুলিশ জানিয়েছে।
দৈনিক বিজয় নিউজ / মোঃ নাজিমুল ইসলাম