মির্জাগঞ্জে যুবদলের নব নির্বাচিত কমিটি, বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল
দৈনিক বিজয় নিউজ পটুয়াখালী প্রতিনিধি:
পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা যুবদলের নব নির্বাচিত কমিটি প্রকাশিত হলে, যুবদল প্রতি পক্ষ কমিটির নেতা কর্মীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়।আজ সকাল ১০ ঘটিকার সময় উপজেলার সুবিদখালী বাজারে তারা একত্রিত হয়ে একটি বিক্ষোভ মিছিল করে। মিছিল শেষে নেতারা বক্তব্যে বলেন কেন্দ্রীয় নেতারা যেদয়া করে মির্জাগঞ্জ উপজেলা যুবদলকে কোন ভাবে কোল ডাঁসা না করে। আরো বলেন পটুয়াখালী জেলা নেতাদের ও মির্জাগঞ্জ উপজেলা নেতাদের সমন্বয়ের মাধ্যমে যুবদলের ঘোষিত কমিটি স্থগিত করে, নতুন ভাবে কমিটি ঘোষণা করে নেতাকর্মীদের মাঝে স্বস্তি ফিরিয়ে দেয়।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ জাকির হোসেন গাজী