কেশবপুরে নতুন ইউএনও হিসেবে যোগদান করলেন আনোয়ার হোসেন

কেশবপুরে নতুন ইউএনও হিসেবে যোগদান  করলেন আনোয়ার হোসেন
ছবিঃ পরেশ দেবনাথ

দৈনিক বিজয় নিউজ কেশবপুর যশোর প্রতিনিধি:

যশোরের কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগদান করেছেন জনাব আনোয়ার হোসেন (পরিচিতি নম্বর-১৮৪১৩)। মঙ্গলবার তিনি কেশবপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। নবাগত উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেনের যোগদানকে কেন্দ্র করে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা তাঁকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং কেশবপুরে তাঁর কর্মকালীন সময়ের সাফল্য কামনা করেন। দায়িত্ব গ্রহণের পর নবাগত ইউএনও আনোয়ার হোসেন উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি সরকারি সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া, প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা এবং উপজেলার সার্বিক উন্নয়ন ও জনকল্যাণে সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। কেশবপুরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ নবাগত ইউএনওকে স্বাগত জানিয়ে আশা প্রকাশ করেছেন, তাঁর দক্ষ ও জনবান্ধব নেতৃত্বে উপজেলা প্রশাসনের কার্যক্রম আরও গতিশীল হবে। একই সঙ্গে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, যোগাযোগ, জলাবদ্ধতা নিরসনসহ উপজেলার বিভিন্ন জনসেবামূলক কার্যক্রমে তাঁর কার্যকর ভূমিকা থাকবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন স্থানীয়রা। নবাগত উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেনকে কেশবপুরে আন্তরিক স্বাগতম ও তাঁর দায়িত্ব পালনে সাফল্য কামনা করেছেন উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীসহ সর্বস্তরের মানুষ।

দৈনিক বিজয় নিউজ/ পরেশ দেবনাথ