মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ
দৈনিক বিজয় নিউজ চট্টগ্রাম জেলা প্রতিনিধি:
ঢাকা, ২৫ আগস্ট ২০২৬ (মঙ্গলবার): মহামান্য রাষ্ট্রপতি ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে আজ বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেন সেনা, নৌ ও বিমান বাহিনী প্রধান। সাক্ষাৎকালে তিন বাহিনী প্রধান মহামান্য রাষ্ট্রপতিকে দায়িত্বভার গ্রহণ করায় অভিনন্দন ও শুভকামনা জানান এবং নিজ নিজ বাহিনীর কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। একই সঙ্গে তাঁরা সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হিসেবে মহামান্য রাষ্ট্রপতির দিকনির্দেশনা ও সহযোগিতা কামনা করেন। এ সময় মহামান্য রাষ্ট্রপতি তিন বাহিনীর সদস্যদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং সশস্ত্র বাহিনীর সার্বিক উন্নয়নে সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস প্রদান করেন।
দৈনিক বিজয় নিউজ/ পুলক বড়ুয়া