সিরাজগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল  টুর্নামেন্ট ২০২৬ উদ্বোধন অনুষ্ঠিত

সিরাজগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল  টুর্নামেন্ট ২০২৬ উদ্বোধন অনুষ্ঠিত
ছবিঃ মোঃ হোসেন আলী ছোট্ট

দৈনিক বিজয় নিউজ সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:

নানা আয়োজনের মধ্য দিয়ে উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী  শিক্ষা প্রতিষ্ঠান সিরাজগঞ্জ সরকারি কলেজ কর্তৃক  আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর  রংবেরঙের বেলুন উড়িয়ে এঁর উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু। সোমবার (২৪ আগস্ট ২০২৬) সকাল ১১ টায় ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সিরাজগঞ্জ সরকারি কলেজ মাঠ প্রাঙ্গণে সিরাজগঞ্জ সরকারি কলেজের আয়োজনে আন্তঃ বিভাগ ফুটবল  টুর্নামেন্ট ২০২৬ উদ্বোধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোওয়াত ও গীতাপাঠ, ও জাতীয় সংগীত জাতীয় পতাকা উত্তোলন,  ক্রীড়া পতাকা উত্তোলন ও বিভিন্ন বিভাগের ছাত্র -ছাত্রীদের অংশগ্রহণে মাঠপার্চ অতিথিদের সালাম প্রদর্শন অনুষ্ঠিত হয়। 

উদ্বোধনী অনুষ্ঠানে সিরাজগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর  মো. মহীদুল হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট মোঃ সাইদুর রহমান বাচ্চু। অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন,  আজকে এই কলেজের সহযোগীতায় আন্তঃ ফুটবল টুর্নামেন্ট প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে তাতে বুঝাযায় যে বাংলাদেশ বর্তমান সরকার কতটা এগিয়ে।  গত ১৭ বছর এরকম আয়োজন করে খেলাধুলা অংশগ্রহণ করার মত এরকম পরিস্থিতি আমরা লক্ষ্যে করিনি, আমরা শুধু লক্ষ্যে করেছি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সৌন্দর্য নষ্ট করে বড় বড় মূতি বানানোর প্রতিযোগিতা দেখেছি।  কিন্তু ছাত্র- ছাত্রীদেরকে খেলাধূলায় উৎসাহীহ করা। এই সরকার করছে । 

আমাদের মাননীয় প্রধানমন্ত্রী  জনাব তারেক রহমান সরকার গঠন করে তিনি ইতিমধ্যেই ঘোষণা দিয়েছেন বিভিন্ন জেলায় ছাত্র-ছাত্রীদের জন্য  খেলাধুলার  মাঠ নির্মাণ করবেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শুরু করেছিলেন নতুন কুঁড়ি সৃষ্টি করেছিলেন নতুন নতুন শিল্পী জন্ম দিয়েছিলেন।  আমি বিশ্বাস করি মাননীয় প্রধানমন্ত্রী তিনি ইতিমধ্যেই প্রথমিক বিদ্যালয় ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের নতুন কুঁড়ি স্পোর্টস শুরু করেছেন।  আগামী দিনে সারা বাংলাদেশের তৃণমূল  পর্যায় থেকে জাতীয় পর্যায়ে খেলোয়াড় তৈরী হবে।  ইনশাআল্লাহ। আমি বিশ্বাস করি সিরাজগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল  টুর্নামেন্টের মাধ্যমে জাতীয় পর্যায়ে খেলোয়াড় তৈরী হবে।  আমরা গর্বিত হবো আমাদের সিরাজগঞ্জে এই  সিরাজগঞ্জ সরকারি কলেজে ছাত্ররা একদিন জাতীয় পর্যায়ে খেলোয়াড় হবে।   মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার কোন বিকল্প নেই। তাই আমাদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা করতে হবে। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ও সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির  ভাইস প্রেসিডেন্ট ভিপি অমর কৃষ্ণ দাস,  সিরাজগঞ্জ সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. হুমায়ুন খালিদ,সিরাজগঞ্জ সরকারি কলেজ, শিক্ষক পরিষদ, সম্পাদক প্রফেসর ফেরদৌসী আরা, সিরাজগঞ্জ সরকারি কলেজ, উদ্ভিদবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ও আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর  আহবায়ক প্রফেসর ড. মো. আতিয়ার রহমান, সহ শিক্ষক / শিক্ষিকা,  ছাত্র ছাত্রীরা উপস্থিত ছিলেন। 

এসময়ে এছাড়াও আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সিরাজগঞ্জ সরকারি কলেজ শাখার আহবায়ক মোঃ জুয়েল সেখ,  সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ রোমান আলিফ, সদস্য সচিব মোঃ আরিফুল ইসলাম রানা, সিরাজগঞ্জ সরকারি কলেজে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত খেলা সার্বিক ভাবে সহযোগিতা ও ফুটবল টুর্নামেন্ট পরিচালনা করেন সিরাজগঞ্জ সরকারি কলেজের সাবেক ছাত্র সংসদের ক্রিয়া সম্পাদক আব্দুর রশিদ, অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিরাজগঞ্জ সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ শফিকুল ইসলাম তালুকদার, প্রভাষক মোঃ আলআমিন,  ধারাভাষ্যকার আব্দুল্লাহ আল মাহমুদ।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ হোসেন আলী ছোট্ট