ঠাকুরগাঁওয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত ‎

ঠাকুরগাঁওয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  ‎
ছবিঃ মোঃ নাজিমুল ইসলাম

দৈনিক বিজয় নিউজ ঠাকুরগাঁ প্রতিনিধিঃ

‎৫ আগষ্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ঠাকুরগাঁয়ে 11 দলীয় ঐক্যের আয়োজনে মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়।আজ বিকেলে ঠাকুরগাঁও শহরের পুরাতন বাস স্ট্যান্ডে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে, একটি মিছিল বের করেন ১১ দলই ঐক্য ঠাকুরগাঁ জেলা। ‎মিছিলটি ঠাকুরগাঁ জেলার প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পুনরায় ঠাকুরগাঁও পুরাতন বাসস্ট্যান্ডে সমাবেশ করে। ‎এই সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাতে ইসলামী ঠাকুরের শাখার আমীর অধ্যাপক বেলাল উদ্দিন। আরো উপস্থিত ছিলেন আমাদের জামাতে ইসলামীর বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এবং ১১ দলই ঐক্যের সকল নেতাকর্মীরা। ‎সমাবেশে বক্তারা বলেন জুলাই আন্দোলনে হাজারো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত জুলাই, এক নতুন বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ। অতি দ্রুত গণভোটের রায় গণভোটের রায় বাস্তবায়ন করে, জুলাই আহতদের পূর্ণবাসন করতে হবে। এবং বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদ তৈরি হতে দেওয়া হবে না।

দৈনিক বিজয় নিউজ / মোঃ নাজিমুল ইসলাম