সিরাজগঞ্জ জেলা রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি পদে মনোনয়নপত্র উত্তোলন করলেন - বিশা সেখ

সিরাজগঞ্জ জেলা রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি পদে মনোনয়নপত্র উত্তোলন করলেন  - বিশা সেখ
ছবিঃ মোঃ হোসেন আলী ছোট্ট

দৈনিক বিজয় নিউজ সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:

সিরাজগঞ্জ জেলা রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে মনোনয়নপত্র উত্তোলন করেছেন সিরাজগঞ্জ জেলা শ্রমিক দলের( ভারপ্রাপ্ত) সভাপতি বিশা শেখ। সোমবার (০৩ জুলাই ২০২৬) সকালের দিকে সিরাজগঞ্জ জেলা রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়নের আসন্ন নির্বাচনে জেলা রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়নের আয়োজনে উক্ত ত্রি-বার্ষিক নির্বাচন-২০২৬ এর মনোনয়ন ফর্ম বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক ও  সিরাজগঞ্জ জেলা রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান হাজী মোঃ আব্দুস সাত্তার।  সিরাজগঞ্জ রিক্সা-ভ্যান শ্রমিক ইউনিয়ন নির্বাচনে মনোনয়ন সংগ্রহে প্রার্থীদের ভিড়,২১ আগস্ট ভোটগ্রহণ। সিরাজগঞ্জ রিক্সা ও ভ্যান শ্রমিক ইউনিয়নের (রেজি নং-১৪২) নির্বাচন পরিচালনা কমিটি সূত্রে জানা গেছে, আগামী ২১ আগস্ট (শুক্রবার) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে ইউনিয়নের ৫ হাজার ৬৭৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচনের মাধ্যমে ১৭ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হবে।নির্বাচনী তফসিল অনুযায়ী, ৪ আগস্ট মনোনয়নপত্র দাখিল, ৫ আগস্ট বাছাই, আপিল ও শুনানি, ৬ আগস্ট মনোনয়নপত্র প্রত্যাহার এবং ৭ আগস্ট চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ করা হবে। নির্বাচনে সভাপতি, কার্যকরী সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক, সহ-সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, সহ-সাংগঠনিক সম্পাদক, অর্থ সম্পাদক, দুইজন সড়ক সম্পাদক, প্রচার সম্পাদক, দপ্তর সম্পাদক, শ্রম, সমাজকল্যাণ ও ক্রীড়া সম্পাদক এবং তিনজন কার্যনির্বাহী সদস্যসহ মোট ১৭টি পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে হাজী আব্দুস সাত্তারকে চেয়ারম্যান করে নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। কমিটির কো-চেয়ারম্যান হিসেবে রয়েছেন মো. মোনায়েছ খান কাবুল, সদস্য সচিব মো. মনিরুজ্জামান মনির, আইন উপদেষ্টা অ্যাডভোকেট ইন্দ্রজিৎ সাহা এবং সদস্য হিসেবে রয়েছেন মো. রানা খান বুলবুল ও মো. মেরাজ মোল্লা। নির্বাচন উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা চেয়ে সংশ্লিষ্ট প্রশাসনের কাছে চিঠি দেওয়া হয়েছে। ভোটগ্রহণ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ পরিবেশে সম্পন্ন করতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে নির্বাচন পরিচালনা কমিটি। নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান হাজী আব্দুস সাত্তার বলেন, আমরা একটি মডেল নির্বাচন উপহার দিতে বদ্ধপরিকর। রিক্সা ও ভ্যান শ্রমিক ভাইদের এই নির্বাচন যেন সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়, সে লক্ষ্যে আমরা নিরলসভাবে কাজ করছি। কোনো ভোটার যেন ভয়ভীতি ছাড়া তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন, তা নিশ্চিত করা হবে। এজন্য সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি। এসময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাজমুল হাসান, সিরাজগঞ্জ জেলা ট্রাক এবং  কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এম এ  ওয়াহাব সহ সিরাজগঞ্জ জেলা রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়নের সকল শ্রমিগণ ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ  উপস্থিত ছিলেন।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ হোসেন আলী ছোট্ট