বাংলাদেশ অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী অধিকার পরিষদের ষষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় মেজর সিনহার ঘাতক ওসি প্রদীপের ফাঁসির রায় দ্রুত কার্যকরের দাবিঃ [ সার্জেন্ট (অবঃ) মোঃআলাউদ্দিন খান]
দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধিঃ
৩১ জুলাই ২০২৬, শুক্রবার রাজধানীর মিরপুর সেকশন-১২-এ অবস্থিত 'বাফেট লাউঞ্জ'-এ বাংলাদেশ অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী অধিকার পরিষদের ষষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মোঃ হাসিনুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেজর (অবঃ) ব্যারিস্টার সারোয়ার। এছাড়া সশস্ত্র বাহিনীর অনেক চৌকস অবসরপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠানে অংশ নেন। প্রধান ও মূল দাবিসমূহ: ওসি প্রদীপের ফাঁসি দ্রুত কার্যকর: বক্তারা অত্যন্ত ক্ষোভ ও উদ্বেগের সাথে উল্লেখ করেন যে, বাংলাদেশ সেনাবাহিনীর চৌকস অফিসার মেজর সিনহা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সাবেক ওসি প্রদীপের ফাঁসির রায় এতদিনেও কার্যকর হয়নি। বরঞ্চ কারাগারে কীভাবে সে সুবিধাজনক অবস্থায় অবস্থান করছে, তা নিয়ে তীব্র প্রশ্ন তোলেন নেতৃবৃন্দ। প্রদীপের ফাঁসির রায় বিলম্ব না করে অতিসত্বর ও দ্রুততম সময়ের মধ্যে কার্যকর করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানানো হয়। ২. অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের অধিকার আদায়: অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের জন্য 'ওয়ান র্যাঙ্ক, ওয়ান পেনশন' চালু করা এবং তাঁদের পরিবার ও সন্তানদের উন্নত চিকিৎসার সুব্যবস্থাসহ বেশ কিছু যৌক্তিক দাবি-দাওয়া সরকারের সামনে তুলে ধরা হয়। উক্ত অনুষ্ঠানে প্রায় ২,০০০ (দুই হাজার) অবসরপ্রাপ্ত সেনা সদস্য উপস্থিত ছিলেন। আলোচনা সভা ও বক্তব্য শেষে বাফেট লাউঞ্জে আগত সকল সদস্যের মাঝে মধ্যাহ্নভোজ পরিবেশনের মাধ্যমে অত্যন্ত সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে দিনব্যাপী এই অনুষ্ঠানের সফল সমাপ্তি ঘটে।
দৈনিক বিজয় নিউজ/ ইডি