পাবনার নবাগত পুলিশ সুপারের যোগদান ও দায়িত্বভার গ্রহণ

পাবনার নবাগত পুলিশ সুপারের যোগদান ও দায়িত্বভার গ্রহণ
ছবিঃ এম এ খালেক খান

দৈনিক বিজয় নিউজ প্রতিনিধি:

পাবনা জেলার নবাগত পুলিশ সুপার মোঃ আবু আশ্রাফ পাবনার নতুন পুলিশ সুপার হিসেবে যোগদান করেছেন। তিনি বৃহস্পতিবার ৩০ জুলাই পাবনা জেলায় যোগদানের উদ্দেশ্যে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে উপস্থিত হলে তাকে জেলা পুলিশের পক্ষ হতে অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছা জানান পাবনার বিদায়ী পুলিশ সুপার মোঃ ছুফি উল্লাহ। এরপর নবাগত পুলিশ সুপার মোঃ আবু আশ্রাফকে বিদায়ী পুলিশ সুপার মোঃ ছুফি উল্লাহ জেলার ঊর্ধ্বতন অফিসার ও ফোর্সদের সঙ্গে পরিচয় করিয়ে দেন এবং আবু আশ্রাফ জেলার পুলিশ সুপার হিসাবে দায়িত্বভার গ্রহণ করেন। এসময় উপস্থিত ছিলেন পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোঃ সাখাওয়াত হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার, (সদর সার্কেল) মোঃ শরিফুল ইসলাম, সিনিয়র সহকারী পুলিশ সুপার (সুজানগর সার্কেল) সাদিক আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার লাবিব আব্দুল্লাহ, জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য ও সিভিল স্টাফগন প্রমূখ উপস্থিত ছিলেন।

দৈনিক বিজয় নিউজ/ এম এ খালেক খান