নওগাঁর হাঁপানিয়া বাজারে শব্দদূষণ বিরোধী অভিযান চালিয়ে ৩ চালককে পাঁচ হাজার টাকা জরিমানা
দৈনিক বিজয় নিউজ নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁ সদরের হাপানিয়া বাজার এলাকায় শব্দদূষণ বিরোধী অভিযান চালিয়ে ৩টি পরিবহনকে ৫ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সুজনুর ইসলাম সুজন। অভিযানকালে অননুমোদিত হাইড্রোলিক হর্ন ব্যবহারের দায়ে ৩টি মামলা দায়ের ও জরিমানা আদায়ের পাশাপাশি হর্নগুলো ধ্বং/স করা হয়। একই সাথে চালক ও পথচারীদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ ও স্টিকার লাগানো হয়। মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন নওগাঁ জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: নাজমুল হোসাইন এবং নিরাপত্তায় ছিলেন জেলা পুলিশের একটি দল। পরিবেশ দূষণ রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে বলে জানান,পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: নাজমুল হোসাইন।
দৈনিক বিজয় নিউজ/ উজ্জ্বল কুমার সরকার