"দেশের সংকটময় অবস্থা থেকে উত্তরন দরকার"
দৈনিক বিজয় নিউজ পাবনা প্রতিনিধিঃ
দেশের চলমান পরিস্থিতি পর্যবেক্ষণ ও পর্যালোচনা করলে দেখা যাচ্ছে যে, দেশের বিভিন্ন প্রান্তে উদ্বেগজনক হারে বলৎকার, ধর্ষনের ঘটনা বৃদ্ধি পাচ্ছে। প্রশাসনের নজরদারি জোরদার করতে হবে। সরকার বাহাদুরকে কঠোর হতে হবে মানবিক মূল্যবোধ বৃদ্ধির জন্য। যত্রতত্র মব সংস্কৃতির আস্ফালন কঠোর হস্তে দমন করতে হবে। জাতি গঠনে মানবিক মুল্যবোধকে তড়িৎ গতিতে বৃদ্ধি করতে হবে। মানবিক মুল্য বোধ ও সামাজিক দায়বদ্ধতা যদি বিলীন-বাধাগ্রস্থ হয়ে যায় তাহলে জাতি দিক হারিয়ে ফেলবে। ঘটনা প্রবাহে আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি যে, কোন কোন বিষয়ে উঠলে ফ্যাসিস্ট এর দোহাই, তখমা গায়ে লাগিয়ে তৎক্ষনাৎ মব সৃষ্টি করে আইন তুলে নিচ্ছে একটি শ্রেনী বা গোষ্ঠীর অনুসারীরা। এই ধারাবাহিকতা চলতে দেওয়া যায় না। সমাজ ক্রমশ দ্বিধা বিভক্তির দিকে গড়িয়ে যাচ্ছে। ধীরে ধীরে বৈষম্য ক্রমশঃ বৃদ্ধি পাচ্ছে। এভাবে চলতে থাকলে গৃহযুদ্ধ অবশম্ভাবী হয়ে উঠবে। বিগত সরকার আমল থেকে সৃষ্ট বৈষম্য তার গতিপথ অতিক্রম করেছে ১২ ফেব্রুয়ারীর আগেই। বর্তমানে কোন কোন এলাকায় নিপীড়ন নির্যাতন নিগ্রহন তার ধারনার প্রান্ত সীমা অতিক্রম করেছে। বিগত দিনের সরকার আর বর্তমান সরকার এক নয়?
বিগত সরকার শত প্রানের বিনিময়ে নির্বাচন করে ক্ষমতার মসনদে আরোহন করেনি। কিন্তু বর্তমান সরকার শত প্রানের বিনিময় হাজার শরীরের রক্তে বুদ্ধিজীবীদের গুটির চালে আন্তর্জাতিক পরিমন্ডলে প্রভাবশালী একটি সরকারকে উৎখাত করে হাজারো প্রান সংহার করা রেফারেন্সের সরকারের আন্তরিকতায় ক্ষমতার মসনদে আরোহন করেছে। এই সরকার যদি সার্থক না হয় তাহলে এ দেশের মানুষের কপাল পোড়া ধরে নিতে হবে। সরকারকে একদিকে সরকার তথা রাষ্ট্র পরিচালনায় বুদ্ধিদ্বীপ্ত ও একাগ্রচিত্তে দায়িত্ব বোধের সাথে দেশ পরিচালনা করতে হবে। অপরদিকে দল পরিচালনায়ও সরকারি দলের বিতর্কিত কাজ কর্মকে লাগাম টেনে ধরতে হবে। রাজনৈতিক সহমর্মিতা, রাজনৈতিক সম্প্রীতি, রাজনৈতিক অস্থিরতা শব্দ গুলোর সাথে সরকারি দলের নেতা কর্মীদেরদের কিছুটা হলে পরিচিত হওয়া দরকার। পরিশেষে, খুন ধর্ষণ বলৎকার, মব সংস্কৃতি, চাঁদা বাজি, থেকে সরকারি দলের যে সকল নেতা-কর্মী-সমর্থক জড়িত তাদেরকে চািহ্নিত করে আইনের আওতায় আনা এখন সময়ের জোর দাবি। দেশটা ভালো থাকুক যদিও ভালো আছে কিনা বা থাকা নিয়ে সংশয় রয়েছে। এদেশে সকল দলের রাজনৈতিক অংশ গ্রহণ নিশ্চিত হওয়া দরকার! (২৮-০৭-২০২৬)
দৈনিক বিজয় নিউজ/ এস এম এম আকাশ