নাটোর জেলা জাতীয়তাবাদী পেশাজীবী দলের নতুন কমিটি অনুমোদন
দৈনিক বিজয় নিউজ প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের নাটোর জেলা শাখার ৩১ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন করা হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) ঢাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবি দলের কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী কেন্দ্রীয় নেতৃবৃন্দের স্বাক্ষরে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। জানা গেছে, নাটোর জেলা কমিটি অনুমোদনের জন্য সুপারিশ করেন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাফিজ মাহবুব। তাঁর সুপারিশের ভিত্তিতে জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি আরিফুল ইসলাম জিয়া ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. শহিদুল ইসলাম রাসেল স্বাক্ষরির ৩১ সদস্য বিশিষ্ট নাটোর জেলার আংশিক কমিটি অনুমোদন করা দেন। অনুমোদিত নাটোর জেলা কমিটিতে অধ্যক্ষ মোঃ আল আসাদ বিন সাইদকে সভাপতি, মো. রবিউল আলমকে সিনিয়র সহ-সভাপতি, সহকারি অধ্যাপক মোঃ নবীন উদ্দিনকে সাধারণ সম্পাদক, সহকারি অধ্যাপক মোঃ ফরিদুল ইসলামকে যুগ্ম সাধারণ সম্পাদক, অধ্যক্ষ মোঃ আব্দুল মালেক কে সাংগঠনিক সম্পাদক, প্রকৌশলী মোঃ মোবারক হোসেন কে সহকারি সাংগঠনিক সম্পাদক, সহকারি অধ্যাপক মোঃ গোলাম মোস্তফাকে প্রচার সম্পাদক, চাকুরিজীবী মো.নজরুল ইসলামকে সহকারি প্রচার সম্পাদক, ব্যাংকার মোঃ আফজাল হোসেনকে দপ্তর সম্পাদক ও মোঃ আনোয়ার হোসেনকে সহকারি দপ্তর সম্পাদক করে নাটোর জেলার পেশাজীবী দলের ৩১ সদস্য বিশিষ্ট আংশিক জেলা কমিটি অনুমোদন করা হয়েছে। দলীয় সূত্রে জানা যায়, আগামী তিন মাসের মধ্যে জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। কমিটি অনুমোদনের সময় জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির নেতৃবৃন্দ, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি এস. এম. মুসা এবং কেন্দ্রীয় সহ-সভাপতি মোহাম্মদ আরফিনসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এদিকে, জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী বিভাগের দায়িত্ব প্রাপ্ত মোঃ সাইফুল ইসলাম হীরক, পাবনা জেলা কমিটির সভাপতি অধ্যক্ষ মো. নজরুল ইসলাম খান বাবু, রাজশাহী জেলার নবগঠিত কমিটির সভাপতি ড. মাহাবুবুর রহমান, সাধারণ সম্পাদক ইন্জিনিয়ার ফারুক হোসেন, নবগঠিত নাটোর জেলা কমিটির সভাপতি অধ্যক্ষ আল আসাদ বিন সাইদ ও সাধারণ সম্পাদক মোঃ নবীন উদ্দিনসহ কমিটির অন্যান্য সকল সদস্যকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। অভিনন্দন বার্তায় তারা আশা প্রকাশ করেন, নাটোর জেলার নবগঠিত কমিটির, নতুন নেতৃত্ব পেশাজীবীদের অধিকার প্রতিষ্ঠা, সংগঠনকে আরও গতিশীল, বেগবান, সুসংগঠিত করা এবং গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
দৈনিক বিজয় নিউজ/ এম এ খালেক খান