বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কুমিল্লার পুলিশ লাইনে শিক্ষার্থীদের দিকে গুলি ছোঁড়া সেই রবিন গ্রেপ্তার
দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধিঃ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় কুমিল্লার পুলিশ লাইন এলাকায় শিক্ষার্থীদের ওপর অস্ত্র হাতে গুলি ছোঁড়ার মূল অভিযুক্ত রবিনকে গ্রেপ্তার করা হয়েছে। আলোচিত এই ঘটনার পর থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে গ্রেফতারে তৎপর ছিল। গত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের শান্তিপূর্ণ কর্মসূচির ওপর হামলা এবং অস্ত্র উঁচিয়ে গুলি বর্ষণের ভিডিও ফুটেজ ও স্থিরচিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ও গণমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছিল। ভাইরাল হওয়া সেই ফুজেট ও ছবিতে দেখা যাওয়া অভিযুক্ত রবিনকে অবশেষে আইনের আওতায় আনা হলো। এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে বিস্তারিত জানানো হবে বলে জানা গেছে।
দৈনিক বিজয় নিউজ/ সুমন আহমেদ