নওগাঁয় দুর্বৃত্বদের আগুনে মুনিরুলের দোকানঘর ভূষ্মিভূত
দৈনিক বিজয় নিউজ নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর পোরশায় মনিরুল ইসলাম নামে এক ব্যক্তির দোকানঘর পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্বরা। রোববার (১ এপ্রিল) গভির রাতে কে বা কাহারা ঘরটিতে আগুন লাগিয়ে দেয়। নিতপুর গানইর বাজারের মনিরা ভ্যারাইটি স্টোরের মালিক আনারুল খন্দকারের ছেলে মনিরুল ইসলামের ওই দোকানঘরে রাখা ৩ লক্ষাধীক টাকার মালামাল পুড়ে গেছে বলে জানা গেছে। মনিরুল ইসলাম জানান, কি কারণে আগুন লাগানো হয়েছে তা তিনি বলতে পাচ্ছেন না। এবিষয়ে তিনি থানায় অভিযোগ করবেন বলে জানান।
দৈনিক বিজয় নিউজ/ উজ্জ্বল কুমার সরকার