পটুয়াখালীর মির্জাগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠান
দৈনিক বিজয় নিউজ পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার ৬নং মজিদ বাড়িয়া ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে শোক সভা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেল ৪টায় সুলতানাবাদ স্কুল মাঠে এ আয়োজন করা হয় মজিদবাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মোজাম্মেল হোসেন খান টুকুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মির্জাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাহাবুদ্দিন নান্নু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ আইয়ুব খান,গোলাম ফারুক মুন্সি, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হারুন অর রশিদ মুন্সি, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার মনজু,সাংগঠনিক সম্পাদক এইচ এম শামীম, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মল্লিক মাকসুদ আহমেদ বায়েজীদ, গ্রাম বিষয়ক সম্পাদক আবুল হোসেন মাস্টার,উপজেলা কৃষকদলের আহ্বায়ক আতাহার খন্দকার, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দিন হাওলাদার, যুগ্ম আহ্বায়ক মোঃ মিজানুর রহমান সুজন হাওলাদার, মোঃ বাবুল মুন্সি, সৌরভ মুন্সি, উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহীম, সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাবেক সদস্য সচিব রবিউল ইসলাম রুবেল প্রমুখ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা চালিতাবুনিয়া মসজিদের ইমাম হাফেজ সাইফুল ইসলাম।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ আল মামুন