সিরাজগঞ্জে জেলা জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
দৈনিক বিজয় নিউজ সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:
সিরাজগঞ্জে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার বিষয়ের উপরে মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ জুলাই ২০২৬) সকাল ১০ টায় শহীদ এ কে শামসুদ্দিন সম্মেলন কক্ষ , জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসন, সিরাজগঞ্জের আয়োজনে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আমিনুল ইসলাম। এসময়ে উপস্থিত ছিলেন থেকে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম সানতু,স্থানীয় সরকার বিভাগের ( ভারপ্রাপ্ত) উপ-পরিচালক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গনপতিরায়, সিভিল সার্জন ডা. মোঃ নুরুল আমিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মামুন খান, সিরাজগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, জেলার সকল উপজেলার নির্বাহী কর্মকর্তাসহ সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। উল্লেখ্য: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, বাজার মনিরিং ব্যবস্থা জোরদার, মহাসড়কের যানজট নিরসন, চাঁদাবাজি ও বাল্যবিবাহ বন্ধ, হাট বাজার ইজারা, চাষযোগ্য জমি কেটে পুকুর খনন রোধ,অবৈধ অস্ত্র উদ্ধার এবং তরুণ সমাজকে বাচাতে হলে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে প্রশাসক ও নাগরিক সমাজের সদস্যবৃন্দের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মাদক দ্রব্য বেচাকেনা বন্ধ করার জন্য আরও পদক্ষেপ গ্রহণ করবে প্রশাসন।
দৈনিক বিজয় নিউজ/মোঃ হোসেন আলী ছোট্ট