আজ সিরাজগঞ্জের সাবেক জেলা প্রশাসক মরহুম আমিনুল ইসলাম'র ৬ষ্ঠ মৃত্যু বার্ষিকী

আজ সিরাজগঞ্জের সাবেক জেলা প্রশাসক মরহুম আমিনুল ইসলাম'র ৬ষ্ঠ মৃত্যু বার্ষিকী
ছবিঃ মোঃ হোসেন আলী ছোট্ট

দৈনিক বিজয় নিউজ সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:

মরহুম আমিনুল ইসলাম সিরাজগঞ্জের জেলা প্রশাসকরে দায়িত্ব পালন কালে সিরাজগঞ্জ সদর উপজেলার অন্মেষণ মুক্ত স্কাউট দলের পথ চলা শুরু হয়।  মরহুম আমিনুল ইসলাম তিনি সিরাজগঞ্জ সদর উপজেলা অন্বেষণ মুক্ত স্কাউট দলের প্রধান উপদেষ্টা হিসেবে ছিলেন।  তিনি রাজশাহী বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার  ( সার্বিক)  হিসেবে দায়িত্ব পালন করেছেন।  তিনি সর্বশেষ বগুড়া পল্লী উন্নয়ন একাডেমির মহাপরিচালকরে দায়িত্ব পালন করেছেন।  তিনি বাংলাদেশ স্কাউটস,  রাজশাহী অঞ্চলের আঞ্চলিক  স্কাউটরে সম্পাদক হিসেবে  দায়িত্ব পালন করেছেন।  তিনি ২০২০ সালে করোনায় আক্রান্ত হয়ে ১১ জুলাই মৃত্যবরন করেন। পাবনায় তার দেশের বাড়িতে তাকে দাফন করা হয়েছে। তাই 
ওনার  রুহের মাগফেরাত কামনায় অন্বেষণ দোয়া চাচ্ছি।

দৈনিক বিজয় নিউজ/মোঃ হোসেন আলী ছোট্ট